AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: রাশিয়ায় গিয়ে হঠাৎ মিঠুন চক্রবর্তীর নাম নিলেন প্রধানমন্ত্রী মোদী, রাশিয়ার সঙ্গে কী যোগ মিঠুনের

Narendra Modi in Russia: রাশিয়ার সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে রাজ কাপুরের 'শ্রী ৪২০' ছবির কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন, "রাশিয়া নামটার সঙ্গে ভারতীয়দের আবেগ জড়িয়ে আছে। রাশিয়া হল ভারতের সুখ-দুঃখের সঙ্গী।"

Narendra Modi: রাশিয়ায় গিয়ে হঠাৎ মিঠুন চক্রবর্তীর নাম নিলেন প্রধানমন্ত্রী মোদী, রাশিয়ার সঙ্গে কী যোগ মিঠুনের
মিঠুনের কথা বললেন মোদীImage Credit: Facebook
| Updated on: Jul 09, 2024 | 3:51 PM
Share

নয়া দিল্লি: রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অনেক পুরনো ও দৃঢ়। দুই দেশের সুসম্পর্ক বোঝাতে অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই বলিউডের ছবি, গান, অভিনেতাদের কথা বললেন তিনি। রাশিয়ার রাজধানী মস্কোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন, গত ১০ বছরে ৬ বার রাশিয়ায় সফর করেছেন তিনি, ১৭ বার দেখা হয়েছে পুতিনের সঙ্গে।

রাশিয়ার সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবির কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন, “রাশিয়া নামটার সঙ্গে ভারতীয়দের আবেগ জড়িয়ে আছে। রাশিয়া হল ভারতের সুখ-দুঃখের সঙ্গী। প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে গেঁথে আছে সেই গান- সর পে লাল টোপি রুশি, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি।”

এই প্রসঙ্গেই মিঠুন চক্রবর্তীর কথা বলেন তিনি। মোদী উল্লেখ করেন, রাশিয়ায় মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা অনেক বেশি। তাঁকে এখানে সবাই ‘জিম্মি’ নামে চেনেন। ১৯৮২ সালের ‘ডিস্কো ড্যান্সার’ ছবিতে মিঠুনের চরিত্রের নাম ছিল ‘জিম্মি’।

উল্লেখ্য, আশির দশকে যখন ‘ডিস্কো ড্যান্সার’-এর জনপ্রিয়তা তুঙ্গে, তখন ভারত সফরে এসে মিঠুনের কথা বলেছিলেন সোভিয়েত লিডার মিখাইল গরবাচেভ। তাঁকে যখন অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ করানো হয়, তখন তিনি বলেছিলেন, ‘আমার মেয়ে কিন্তু মিঠুনকেই চেনেন।’

পাশাপাশি, ভারত-রাশিয়া সম্পর্ক পোক্ত করতে পুতিনের ভূমিকার কথাও উল্লেখ করেন নরেন্দ্র মোদী। ভারত যে রাশিয়াকে কতটা বিশ্বস্ত বন্ধু হিসেবে মনে করে, সে কথাও একাধিকবার মনে করিয়ে দিয়েছেন মোদী।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?