AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways Recruitment 2024: ভারতীয় রেলে চাকরির স্বপ্নপূরণ হবে এবার, এই তারিখ থেকে শুরু হচ্ছে আবেদন

Indian Railways Recruitment 2024: ভারতীয় রেলে চাকরির সেই স্বপ্নপূরণই হবে এবার। রেলের তরফে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আগামী মাস থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ভারতীয় রেলওয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। 

Indian Railways Recruitment 2024: ভারতীয় রেলে চাকরির স্বপ্নপূরণ হবে এবার, এই তারিখ থেকে শুরু হচ্ছে আবেদন
ফাইল চিত্র
| Updated on: Feb 15, 2024 | 6:00 AM
Share

নয়া দিল্লি: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন থাকে অনেকেরই, কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিক তথ্য জানা না থাকায়, আবেদন করতে পারেন না অনেকে। ভারতীয় রেলে চাকরির সেই স্বপ্নপূরণই হবে এবার। রেলের তরফে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আগামী মাস থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

ভারতীয় রেলওয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ–

টেকনিশিয়ান গ্রেড ১- মোট ১১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

টেকনিশিয়ান গ্রেড ৩- মোট ৭৯০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আগামী ৯ মার্চ থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৮ এপ্রিল।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে যারা আবেদন করতে চান, তাদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া আবেদনকারীদের আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদন করার ন্যূনতম বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ৩৬ বছর ধার্য করা হয়েছে। যারা গ্রেড ২ টেকনিশিয়ান পদে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৩ বছর ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

নির্বাচন পদ্ধতি-

চার ধাপে পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথম দুই ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা হবে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদন করার জন্য জেনারেল ক্যাটেগরির আবেদনকারীদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

জনজাতি, উপজাতি, ওবিসি, অবসরপ্রাপ্ত আবেদনকারীদের ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। মহিলা ও রূপান্তরকামীদের জন্যও আবেদন ফি ২৫০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে এই আবেদন ফি জমা দিতে হবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?