AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: সীমান্ত সুরক্ষায় কতটা তৎপর SSB, শিলিগুড়িতে কী বার্তা দিলেন অমিত শাহ

Amit Shah: শিলিগুড়িতে এসএসবি-র ৬১ তম রেইজিং ডে-র অনুষ্ঠান ছিল। সেখানে মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ উল্লেখ করেন, সীমান্তে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এসএসবি-র।

Amit Shah: সীমান্ত সুরক্ষায় কতটা তৎপর SSB, শিলিগুড়িতে কী বার্তা দিলেন অমিত শাহ
শিলিগুড়িতে অমিত শাহImage Credit: TV9 Bangla
| Updated on: Dec 20, 2024 | 3:42 PM
Share

শিলিগুড়ি: সশস্ত্র সীমা বল বা এসএসবি-র রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্তের অস্থিরতার মাঝে রাজ্যে এসে অমিত শাহ কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে ছিলেন অনেকেই। তবে বাংলাদেশ তথা সীমান্ত সম্পর্কে কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে। দেশের সুরক্ষায় এসএসবি-র ভূমিকা কী, সে কথাই এদিন বলেন শাহ।

শিলিগুড়িতে এসএসবি-র ৬১ তম রেইজিং ডে-র অনুষ্ঠান ছিল। সেখানে মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ উল্লেখ করেন, সীমান্তে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এসএসবি-র। বিশেষ করে নেপাল ও ভুটানের মতো দেশের সীমান্তে সক্রিয় এসএসবি। এছাড়া বিহারকে মাওবাদী মুক্ত করার ক্ষেত্রেও এসএসবি বিশেষ ভূমিকা নিয়েছিল বলে উল্লেখ করেছেন অমিত শাহ। বিশেষত শিলিগুড়ি করিডর ও ইস্টার্ন রিজিয়নের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন তিনি।

অমিত শাহ বলেন, “স্থানীয় পুলিশ ও নিরাপত্তা সংস্থার সঙ্গে যেভাবে সংযোগ বজায় রেখেছে এসএসবি, তার জন্যই ছত্তিসগঢ়ে মাওবাদী দমন করা সম্ভব হয়েছে। সীমান্তের কাছে দেশ-বিরোধী কাজ যাতে না হয়, সেদিকে নজর রাখার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।”

শুধুমাত্র নিরাপত্তা দেওয়াই নয়, সীমান্তবর্তী গ্রামগুলিতে সংস্কৃতি, হেরিটেজ বজায় রাখার ক্ষেত্রেও এসএসবির ভূমিকা অস্বীকার করেননি অমিত শাহ।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু