AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Session of Parliament: আরজি করের রেশ সংসদে, তৃণমূলকে বিঁধতে কী কৌশল বিজেপির?

Winter Session of Parliament: গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। 'তিলোত্তমা'-র নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। 'রাত দখল' করেন মহিলারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নামেন সাধারণ মানুষ।

Winter Session of Parliament: আরজি করের রেশ সংসদে, তৃণমূলকে বিঁধতে কী কৌশল বিজেপির?
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Nov 25, 2024 | 10:48 AM
Share

নয়াদিল্লি: আরজি কর কাণ্ডের রেশ এবার সংসদে। তৃণমূলকে বিঁধতে কৌশলী পদক্ষেপ করতে চলেছেন বঙ্গ বিজেপি সাংসদরা। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনই পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতি প্রণয়নের দাবিতে মুলতবি প্রস্তাব আনলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, অন্যান্য বিলের আলোচনা, জিরো আওয়ার-সহ অন্যান্য ক্ষেত্রে আরজি কর ইস্যু উত্থাপন করার পরিকল্পনা করেছেন বঙ্গ বিজেপি সাংসদরা।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। ‘রাত দখল’ করেন মহিলারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নামেন সাধারণ মানুষ। অন্যদিকে, বিরোধীরা এই নিয়ে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়।

আদালতের নির্দেশে আরজি কর মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার সেইসময়ের ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।

আরজি কর কাণ্ডের প্রভাব রাজ্যের ৬ আসনে উপনির্বাচনে পড়ে কি না, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু, সদ্য সমাপ্ত এই উপনির্বাচনে ৬টি আসনই জিতেছে শাসকদল। তারপরই তৃণমূলের তরফে দাবি করা হয়, আরজি কর নিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিক কুৎসার জবাব দিয়েছেন মানুষ। এই আবহে আরজি কর ইস্যু নিয়ে সংসদে সরব হতে চাইছেন বঙ্গ বিজেপির সাংসদরা। সংসদে তৃণমূল কীভাবে আরজি কর ইস্যুর মোকাবিলা করে, সেটাই এখন দেখার।

Follow Us
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?