AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: নারী শক্তির ‘আশীর্বাদ’, ১০০ টাকা ‘পেয়ে’ অভিভূত মোদী

Narendra Modi: শনিবার এক্স হ্যান্ডলে বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পণ্ডা লেখেন, "ওড়িশায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। গতকাল সুন্দরগড় জেলায় সেই অভিযান ছিল।" সেইসময় তাঁর কাছে আসেন এক আদিবাসী মহিলা। বিজেপি সাংসদের হাতে একশো টাকা তুলে দিতে চান। কারণ জানতে চাওয়ায় ওই মহিলা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এই টাকা দিতে চান তিনি।

Narendra Modi: নারী শক্তির 'আশীর্বাদ', ১০০ টাকা 'পেয়ে' অভিভূত মোদী
নারী শক্তির 'আশীর্বাদে' অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
| Updated on: Oct 19, 2024 | 5:48 PM
Share

নয়াদিল্লি: ১০০ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে ওড়িশার বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পণ্ডার হাতে ১০০ টাকা তুলে দেন এক আদিবাসী মহিলা। টাকা দেওয়ার দরকার নেই জানিয়ে বিজেপি সাংসদ ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, ব্যর্থ হন। এক্স হ্যান্ডলে বিজেপি সাংসদ এই ঘটনা তুলে ধরার পর অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সাংসদের ওই পোস্টে মোদী লেখেন, নারী শক্তির আশীর্বাদ তাঁকে বিকশিত ভারত গড়ার জন্য কাজ করতে অনুপ্রেরণা জোগায়।

শনিবার এক্স হ্যান্ডলে বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পণ্ডা লেখেন, “ওড়িশায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। গতকাল সুন্দরগড় জেলায় সেই অভিযান ছিল।” সেইসময় তাঁর কাছে আসেন এক আদিবাসী মহিলা। বিজেপি সাংসদের হাতে একশো টাকা তুলে দিতে চান। কারণ জানতে চাওয়ায় ওই মহিলা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এই টাকা দিতে চান তিনি। ওই মহিলাকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করেন কেন্দ্রপাড়া লোকসভা কেন্দ্রের সাংসদ বৈজয়ন্ত। টাকা লাগবে না বলে জানান তিনি। কিন্তু, সাংসদের কোনও কথাতেই মন গলেনি মহিলার। শেষ পর্যন্ত ওই ১০০ টাকা নিতে রাজি হওয়ায় মহিলা খুশি হন।

এটাই বদলে যাওয়া ওড়িশা ও ভারত বলে এক্স হ্যান্ডলে মন্তব্য করেন বিজেপি সাংসদ। এক্স হ্যান্ডলে বিজেপি সাংসদের এই পোস্ট টুইট করে মোদী লেখেন, “আমাকে সবসময় আশীর্বাদ করার জন্য নারী শক্তির কাছে আমি কৃতজ্ঞ। বিকশিত ভারত গড়তে কাজ করে যাওয়ার জন্য তাঁদের আশীর্বাদ আমাকে অনুপ্রাণিত করে।”

কয়েকমাস আগেই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়েছেন তিনি। আর সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারী শক্তি আশীর্বাদ যে তাঁকে অনুপ্রাণিত করে, এদিন ফের বুঝিয়ে দিলেন নমো।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা