AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MSC Aries: ইরান আটকে রেখেছিল জাহাজ, অবশেষে দেশে ফিরলেন ভারতীয় তরুণী

Iran: ২৫ জন নাবিক ও কর্মীর মধ্যে এমএসসি-এরিজ কার্গো ভেসেলে ১৭ জন ভারতীয় ছিলেন। গত ১৩ এপ্রিল জাহাজটি ইরানের বিদ্রোহী বাহিনী আটক করে। সেখান থেকেই এদিন দেশে ফিরলেন আন টেসা জোসেফ। ভেসেলে থাকা বাকি ১৬ জনের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে।

MSC Aries: ইরান আটকে রেখেছিল জাহাজ, অবশেষে দেশে ফিরলেন ভারতীয় তরুণী
আন টেসা জোসেফে কোচি বিমান বন্দরে স্বাগত জানানো হয়। Image Credit: X
| Updated on: Apr 18, 2024 | 10:17 PM
Share

নয়াদিল্লি: জাহাজ আটক করেছিল ইরান। অবশেষে দেশে ফিরলেন কেরলের সেই তরুণী। তেহরানে ‘ইন্ডিয়া মিশন’ই ফিরিয়ে আনল তাঁকে। নাম আন টেসা জোসেফ। কেরলের ত্রিশূরের বাসিন্দা তিনি। বিদেশমন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার কোচি বিমানবন্দরে পৌঁছন তিনি।

২৫ জন নাবিক ও কর্মীর মধ্যে এমএসসি-এরিজ কার্গো ভেসেলে ১৭ জন ভারতীয় ছিলেন। গত ১৩ এপ্রিল জাহাজটি ইরানের বিদ্রোহী বাহিনী আটক করে। সেখান থেকেই এদিন দেশে ফিরলেন আন টেসা জোসেফ। ভেসেলে থাকা বাকি ১৬ জনের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে।

জাহাজটি সিজ হওয়ার পর ইন্ডিয়ান মিশন ইরান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এমএসসি এরিজে থাকা ভারতীয় ক্রু মেম্বারদের নিয়মিত খবর নেওয়া হচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ার সঙ্গে এ নিয়ে কথা বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন আন টেসা জোসেফ দেশে ফেরার পর এস জয়শঙ্কর ‘ইন্ডিয়া ইন ইরান’-এর প্রশংসা করেন। লেখেন, ‘মোদীর গ্যারান্টি ঘরে বাইরে সবসময়ই কাজ করে।’

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?