AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উপর দিয়ে চলবে ট্রেন, জাহাজ এলেই সরে যাবে, নতুন নজির গড়ছে রেল

আগামী বছরের মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে এই সেতু তৈরির কাজ। এখনও ৩৭০ মিটার অংশের কাজ বাকি আছে। এই কাজ সম্পন্ন হয়ে গেলে এক নজির তৈরি হবে ভারতীয় রেলে।

উপর দিয়ে চলবে ট্রেন, জাহাজ এলেই সরে যাবে, নতুন নজির গড়ছে রেল
নতুন সেতুImage Credit: PTI
| Updated on: Nov 24, 2024 | 7:44 PM
Share

নয়া দিল্লি: ভারতীয় রেলে তৈরি হতে চলেছে এক মাইলস্টোন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ট্রায়াল সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। এবার পুরোপুরি চালু হওয়ার অপেক্ষা। তৈরি হয়েছে পাম্বান ব্রিজ। পাম্বান-মণ্ডপম সেকশনে ট্রেন চলে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। আর ব্রিজের ওপর দিয়ে ট্রেন ছুটবে ৮০ কিমি প্রতি ঘণ্টায়। রামেশ্বরম ও মেনল্যান্ডের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে এই ব্রিজ হয়ে উঠবে একটা বড় মাধ্যম।

পুরনো যে ব্রিজ আছে, তার সমান্তরালেই এই পাম্বান ব্রিজ তৈরি হয়েছে। সমুদ্রের ওপর তৈরি হওয়া সর্বাধিক দৈর্ঘ্যের সেতু এটি। আগের ব্রিজটির থেকে ৩ মিটার দীর্ঘ এটি। এই সেতুর তলা দিয়ে চলে যাবে জাহাজও। লন্ডন ব্রিজের আদলে সেই ব্যবস্থাও থাকছে পাম্বান ব্রিজে।

জাহাজের গতিবিধি বোঝার জন্য বিশেষ নেভিগেশন সিস্টেম আছে। জাহাজ এলেই সেতু উঠে যাবে ১৭ মিটার ওপরে। ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেমে উপরে উঠবে ওই সেতু। ফলে সমুদ্রে যান চলাচলেও কোনও অসুবিধা হবে না।

আগামী বছরের মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে এই সেতু তৈরির কাজ। এখনও ৩৭০ মিটার অংশের কাজ বাকি আছে। এই কাজ সম্পন্ন হয়ে গেলে এক নজির তৈরি হবে ভারতীয় রেলে। রেলের সাদার্ন সার্কেলের কমিশনার এএম চৌধুরী পাম্বান ও মণ্ডপম স্টেশনের মধ্যে ইতিমধ্যেই ইন্সপেকশন সেরেছেন। তাই ব্রিজের কাজ শেষ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?