AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IED Blast: ভোট চলাকালীন বুথের সামনে IED বিস্ফোরণ, ছিটকে উড়ে গেলেন CRPF জওয়ান

Lok Sabha Election 2024: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভোট বুথের কাছে আইইডি বিস্ফোরণ হয়েছে। কোথা থেকে ওই বিস্ফোরক এল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

IED Blast: ভোট চলাকালীন বুথের সামনে IED বিস্ফোরণ, ছিটকে উড়ে গেলেন CRPF জওয়ান
ছত্তীসগঢ়ের বস্তারের একটি কেন্দ্রে ভোটাররা।Image Credit: PTI
| Updated on: Apr 19, 2024 | 2:04 PM
Share

রায়পুর: ভোটগ্রহণের মাঝেই উত্তপ্ত বিজাপুর। ভোট চলাকালীনই হল বিস্ফোরণ। আহত এক সিআরপিএফ জওয়ান। আহত জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পরই থমথমে এলাকা। আতঙ্কে বুথ ছেড়ে পালিয়েছেন ভোটাররা।

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি কেন্দ্রে। ছত্তীসগঢ়েও চলছে ভোটগ্রহণ। এ দিন ছত্তীসগঢ়ের বিজাপুরে ভোট চলাকালীনই বিস্ফোরণ হয়। ডিউটি করতে গিয়ে আহত হন সিআরপিএফ জওয়ান।

জানা গিয়েছে, বিজাপুরের বৈরমগড়ের চিকা গ্রামের কাছে একটি বুথে ডিউটি করছিলেন সিআরপিএফের জওয়ানরা। হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। ছিটকে পড়েন সিআরপিএফের অ্যাসিস্টেন্ট কম্যান্ডান্ট। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন তিনি। আহত জওয়ানকে উদ্ধার করে বৌরমগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণের পরই আতঙ্ক ছড়ায় এলাকায়। বুথ ছেড়ে পালিয়ে যান ভোটাররা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভোট বুথের কাছে আইইডি বিস্ফোরণ হয়েছে। কোথা থেকে ওই বিস্ফোরক এল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ছত্তীসগঢ়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী। কাঙ্কেরের জঙ্গলে এনকাউন্টার অভিযান চালিয়ে নিকেশ করা হয়েছিল ২৯ জন মাওবাদীকে। এদের মধ্যে কয়েকজন মাওবাদী কম্যান্ডারও ছিলেন।

Follow Us
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর