AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Semicon India 2026: ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লব: দিল্লিতে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রসারের কারণে সেমিকন্ডাক্টর শিল্প নতুন নতুন চ্যালেঞ্জ ও প্রশ্নের মুখে পড়ছে উল্লেখ করে তিনি জানান, বিগত দুই দশকে বিশ্ব সেমিকন্ডাক্টর বাজারের বৃদ্ধি ২০ শতাংশের বেশি নথিভুক্ত হয়েছে এবং এই বৃদ্ধিতে AI-এর চাহিদার বড় অবদান রয়েছে। মোদী জোর দিয়ে বলেন যে, শুধু প্রসেসরের ভেতরের জটিলতা নয়, বরং এর পারিপার্শ্বিক চ্যালেঞ্জগুলো সমাধান করতেও ভারত প্রস্তুত।

Semicon India 2026: ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লব: দিল্লিতে 'সেমিকন ইন্ডিয়া ২০২৬'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
'সেমিকন ইন্ডিয়া ২০২৬ এ উদ্বোধনে মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Sep 17, 2026 | 12:59 PM
Share

নয়া দিল্লি: প্রযুক্তি সরবরাহের বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করতে উদ্যোগ। বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকা শিল্প সম্মেলনের এই পঞ্চম সংস্করণের ভাবনা ‘সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম।’ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং বিশ্বজনীন শিল্প সংস্থা ‘SEMI’-র যৌথ উদ্যোগে এই মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যা উদ্ভাবন, বিনিয়োগ এবং বৃদ্ধির নতুন দুয়ার খুলে দিচ্ছে।’ বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত যে ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, সে কথা স্মরণ করিয়ে দেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রসারের কারণে সেমিকন্ডাক্টর শিল্প নতুন নতুন চ্যালেঞ্জ ও প্রশ্নের মুখে পড়ছে উল্লেখ করে তিনি জানান, বিগত দুই দশকে বিশ্ব সেমিকন্ডাক্টর বাজারের বৃদ্ধি ২০ শতাংশের বেশি নথিভুক্ত হয়েছে এবং এই বৃদ্ধিতে AI-এর চাহিদার বড় অবদান রয়েছে। মোদী জোর দিয়ে বলেন যে, শুধু প্রসেসরের ভেতরের জটিলতা নয়, বরং এর পারিপার্শ্বিক চ্যালেঞ্জগুলো সমাধান করতেও ভারত প্রস্তুত।

সেমিকন্ডাক্টর শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা সুনিশ্চিত করতে শক্তির ক্রমবর্ধমান চাহিদার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শক্তি মেটাতে গত ১০ বছরে ভারতে সৌরশক্তির উৎপাদন ক্ষমতা ২ গিগাওয়াট থেকে বাড়িয়ে ১৬০ গিগাওয়াটের বেশি করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র মডুলার রিয়্যাক্টরের মাধ্যমে পারমাণবিক শক্তি সেক্টরেও দেশ দ্রুত এগিয়ে চলেছে।

বিশ্বজুড়ে চিপ প্রস্তুতকারকদের পছন্দের গন্তব্য হয়ে ওঠার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ৩০০টি আন্তর্জাতিক সংস্থাসহ মোট ৬০০টিরও বেশি প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে AI, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, অ্যাডভান্সড প্যাকেজিং, চিপ ডিজাইন এবং সরবরাহ শৃঙ্খল জোরদার করার মতো গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে।

Follow Us