AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: AC থেকে সরু সুতোর মতো বেরিয়েছিল, টান মারতেই ফোঁস! চলন্ত ট্রেনে সাপ দেখে কী করল দেখুন

Viral Video: সাপ দেখেই তো যাত্রীদের আত্মারাম খাঁচা যাত্রীদের। ওই সিটে যিনি বসেছিলেন, তিনি তো প্রথমবার লক্ষ্য করতেই পড়িমরি করে ছুট লাগান। সমস্যায় পড়েন আশেপাশের সিটে বসা যাত্রীরা। তারা সিট ছেড়ে যেতেও পারছেন না, আবার সাপের ভয়ে বসে থাকাও দায়।

VIDEO: AC থেকে সরু সুতোর মতো বেরিয়েছিল, টান মারতেই ফোঁস! চলন্ত ট্রেনে সাপ দেখে কী করল দেখুন
চলন্ত ট্রেনে ঘুরে বেড়াচ্ছে সাপ। Image Credit: X
| Updated on: Sep 23, 2024 | 7:36 AM
Share

নয়া দিল্লি: ট্রেনে আর কী কী না হবে! বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভরতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। ফি বছর কোটি কোটি মানুষকে পরিষেবা দিলেও, অনেক সময়ই যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। এতদিন অভিযোগ ছিল, ট্রেনে আরশোলা-ইঁদুর ঘুরে বেড়ানোর। এবার দেখা মিলল সাপের! চলন্ত ট্রেনে মস্ত বড় এক সাপকে দেখেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। শেষ পর্যন্ত কী হল জানেন?

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই ভিডিয়ো। দেখা যাচ্ছে, ট্রেনের সাইড আপার বার্থের লোহার হ্যান্ডেলের মধ্যে জড়িয়ে রয়েছে লিকলিকে একটি লম্বা সাপ। মাঝেমধ্যেই তা নাড়াচাড়া দিয়ে উঠছে। মুখ বাড়িয়ে সিলিংয়ে পৌঁছনোর চেষ্টা করছে।

এদিকে, সাপ দেখেই তো যাত্রীদের আত্মারাম খাঁচা যাত্রীদের। ওই সিটে যিনি বসেছিলেন, তিনি তো প্রথমবার লক্ষ্য করতেই পড়িমরি করে ছুট লাগান। সমস্যায় পড়েন আশেপাশের সিটে বসা যাত্রীরা। তারা সিট ছেড়ে যেতেও পারছেন না, আবার সাপের ভয়ে বসে থাকাও দায়। যদি লাফ দেয়! বা সিট বেয়ে নেমে আসে!

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের জব্বলপুর থেকে মুম্বইগামী গরিবরথ এক্সপ্রেস ট্রেনে। এসি কামরার ভেন্টেই লুকিয়ে ছিল সাপটি। চলন্ত ট্রেনে হঠাৎ সাপ বেরনোয় আতঙ্কিত হয়ে পড়েন তারা। জানা গিয়েছে, কাসারা রেলস্টেশন পার করার পর এক যাত্রী হঠাৎ লক্ষ্য করেন যে সাইড আপার বার্থে সাপ ঝুলছে। সঙ্গে সঙ্গে তিনি সহযাত্রীদের সতর্ক করেন। শেষে রেল আধিকারিকদের খবর দিলে, তারা এসে যাত্রীদের সাময়িকভাবে অন্য কামরায় স্থানান্তরিত করেন এবং এই কামরাটি লক করে দেওয়া হয়। শেষ খবর অনুযায়ী, ট্রেন থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে সাপটিকে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?