AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool Congress: অভিষেকের কাঁচি, মমতার সিলমোহর! উপনির্বাচনের পরেই ‘নতুন’ তৃণমূল?

Trinamool Congress: তৃণমূল সূত্রে খবর, শেষ পর্যন্ত পারফরমেন্সই মানদণ্ড। আপাতত এই নীতি নিয়ে রদবদলের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বদলের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় ঢালাও বদল হতে পারে দলের সংগঠন ও পুর প্রশাসনে। এই জেলায় রাজ্যের দুই মন্ত্রীর বিধানসভায় হার দলের। নজরে তাঁদের পারফরমেন্সও।

Trinamool Congress: অভিষেকের কাঁচি, মমতার সিলমোহর! উপনির্বাচনের পরেই ‘নতুন’ তৃণমূল?
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: Nov 10, 2024 | 4:27 PM
Share

কলকাতা: তালিকার কথা সামনে আসার পর থেকেই জল্পনা তীব্র হয়েছে। সূত্রের খবর, শেষ পর্যন্ত অভিষেকের তালিকায় সিলমোহর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের পরই রদবদল বাস্তবায়িত হবে তৃণমূলে। লোকসভা নির্বাচনে যে ৬৯ পুর এলাকায় হারতে হয়েছিল তৃণমূলের, সেই সমস্ত এলাকাতেই এখন কার্যত রেড অ্যালার্ট। বদলের তালিকায় বহু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। আলাদা করে নজরে রাখা হচ্ছে কাউন্সিলরদেরও। অন্তর্ঘাত করেছেন এমন জন প্রতিনিধিদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। 

সূত্রের খবর, বেশ কিছু জায়গায় রদবদল নিয়ে এখনও আলোচনা চলছে। সেই সব জায়গা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। বিকল্প নাম নিয়ে বহু ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ চলছে। একাধিক নাম নিয়ে চলছে আলোচনা। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, জন্মদিনে রদবদলের তালিকা নিয়ে অভিষেক মুখ খুলতেই কার্যত ফোনের বন্যা দেখা গিয়েছে তৃণমূল ভবনে। সবই কৌতূহলী ফোন। 

কোথায় কোথায় বড় রদবদল হতে পারে?  

তৃণমূল সূত্রে খবর, শেষ পর্যন্ত পারফরমেন্সই মানদণ্ড। আপাতত এই নীতি নিয়ে রদবদলের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বদলের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় ঢালাও বদল হতে পারে দলের সংগঠন ও পুর প্রশাসনে। এই জেলায় রাজ্যের দুই মন্ত্রীর বিধানসভায় হার দলের। নজরে তাঁদের পারফরমেন্সও। নজরে বীরভূম জেলার তিনটি পুরসভাও। লোকসভায় জিতলেও সিউড়ি, রামপুরহাট, বোলপুর পুরসভায় হার তৃণমূলের। বড়সড় রদবদল হতে পারে এই পুরসভাগুলিতে। 

নজরে হাওড়া, হুগলির একাধিক পুর এলাকা। এই জেলায় জেলা সংগঠনেও বদল আসতে পারে। নজরে উত্তরবঙ্গের তৃণমূল সংগঠন। বহু জায়গায় সাংগঠনিক রদবদল আসতে পারে। পরিবর্তন হতে পারে পুর-প্রশাসনেও। নজরে মালদহও। জেলা তৃণমূল সংগঠনে বড়সড় রদবদল হতে পারে বলে জানা যাচ্ছে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা