AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: কন্ডাক্টরকে বাঁচাতে যাত্রীবোঝাই বাসকেই অ্যাম্বুল্যান্স বানালেন চালক, ছুটল বাঙুর হাসপাতালে

Kolkata: অন্যদিনের মতো এদিনও সন্ধ্যায় গড়িয়া থেকে এসপ্ল্যানেড আসছিল বাসটি। বাসে ভিড়ও ছিল। টিকিট কাটতে ব্যস্ত ছিলেন ষষ্ঠী। হঠাৎ শরীর খারাপ হওয়ায় চালককে জানান।

Kolkata: কন্ডাক্টরকে বাঁচাতে যাত্রীবোঝাই বাসকেই অ্যাম্বুল্যান্স বানালেন চালক, ছুটল বাঙুর হাসপাতালে
দ্রুত বাসটিকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান চালক
| Edited By: | Updated on: Jan 22, 2025 | 9:28 PM
Share

কলকাতা: অফিস থেকে ফেরার সময়। বাসে যথেষ্ট ভিড়। তার মধ্যেই চলছে টিকিট কাটা। হঠাৎ শরীরটা খারাপ লাগল কন্ডাক্টরের। জানালেন চালককে। তড়িঘড়ি যাত্রীদের নিয়েই বাসকে এমআর বাঙুরের এমারজেন্সিতে নিয়ে এলেন চালক। কিন্তু, শেষরক্ষা হল না। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কন্ডাক্টরের। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গড়িয়া থেকে এসপ্ল্যানেডগামী একটি বাসে।

পুলিশ জানিয়েছে, মৃত বাস কন্ডাক্টরের নাম ষষ্ঠী হালদার। বছর পঞ্চাশের ষষ্ঠীর বাড়ি নরেন্দ্রপুরে। দীর্ঘদিন ধরেই ৮০এ বাসে কন্ডাক্টর হিসেবে কাজ করতেন।

অন্যদিনের মতো এদিনও সন্ধ্যায় গড়িয়া থেকে এসপ্ল্যানেড আসছিল বাসটি। বাসে ভিড়ও ছিল। টিকিট কাটতে ব্যস্ত ছিলেন ষষ্ঠী। হঠাৎ শরীর খারাপ হওয়ায় চালককে জানান।

দীর্ঘদিনের সঙ্গী চালক বুঝতে পারেন, ষষ্ঠীর শরীর খুবই খারাপ। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন, বাসে করেই বন্ধু ষষ্ঠীকে হাসপাতালে নিয়ে যাবেন। বাসকেই কার্যত অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলেন। বাস নিয়ে পৌঁছে যান এমআর বাঙুর হাসপাতালের এমারজেন্সিতে। ঘড়িতে তখন সোয়া সাতটা।

বন্ধু চালকের এত চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছে ষষ্ঠীর। বন্ধু কন্ডাক্টরের মৃত্যুর খবরে চালকের চোখে জল চলে আসে। ষষ্ঠী আর তাঁকে বলবে না, বাঁদিক চেপে চল।

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি