AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: সিপিএমে বড় রদবদল, সম্পাদকমণ্ডলীতে এলেন মীনাক্ষী

CPIM: বয়সের কারণে বাদ পড়লেন দুই নেতা। সেই জায়গাল এল দুই নতুন মুখ। রাজ্য সম্পাদকমণ্ডলীর ১৫ জন সদস্যের নাম প্রকাশ করল সিপিএম।

CPIM: সিপিএমে বড় রদবদল, সম্পাদকমণ্ডলীতে এলেন মীনাক্ষী
মীনাক্ষী মুখোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 21, 2025 | 7:41 PM
Share

কলকাতা: সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতে এলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এর আগে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনি, এবার এলেন রাজ্য সম্পাদক মণ্ডলীতেও। নতুন সদস্য হলেন সৈয়দ হোসেনও। পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সৈয়দ।

সোমবার সিপিএমের ‘পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে মুজফ্‌ফর আহমেদ ভবনে। বৈঠকে সভাপতিত্ব করেন রামচন্দ্র ডোম। এদিনের বৈঠক থেকেই দলের নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে। ১৫ জন সদস্য আছেন সেই কমিটিতে।

রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়েছেন জীবেশ সরকার, অমিয় পাত্র। আগেই রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন এই দুই প্রবীণ নেতা। জানা গিয়েছে, বয়সের কারণেই বাদ দেওয়া হয়েছিল তাঁদের। সেই জায়গায় দুই বর্ধমান থেকে দুই নেতা নেত্রীকে যুক্ত করা হয়েছে তালিকায়।

নবগঠিত রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন-

১. মহম্মদ সেলিম।

২. রামচন্দ্র ডোম।

৩. শ্রীদীপ ভট্টাচার্য।

৪. সুজন চক্রবর্তী।

৫. আভাস রায়চৌধুরী।

৬. শমীক লাহিড়ী।

৭. সুমিত দে।

৮. দেবলীনা হেমব্রম।

৯. দেবব্রত ঘোষ।

১০. অনাদি সাহু।

১১. কল্লোল মজুমদার।

১২. পলাশ দাশ।

১৩. জিয়াউল আলম।

১৪. মীনাক্ষী মুখোপাধ্যায়।

১৫. সৈয়দ হোসেন।

কেন্দ্রীয় কমিটির তালিকায় যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বোস, সমন পাঠক, দেবব্রত ঘোষ ও সৈয়দ হোসেন।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী