AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary: ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, সেমিস্টার বলবে!’ প্রাইমারিতে কোনও বদল নয়, সাফ জানালেন মমতা

Primary: সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, প্রাথমিক স্কুলে এবার চালু হবে সেমিস্টার পদ্ধতি। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২ বার পরীক্ষা হবে।

Primary: 'টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, সেমিস্টার বলবে!' প্রাইমারিতে কোনও বদল নয়, সাফ জানালেন মমতা
ব্রাত্যকে ভর্ৎসনা মমতারImage Credit: PTI
| Edited By: | Updated on: Jan 02, 2025 | 3:22 PM
Share

কলকাতা: প্রাথমিক স্কুলে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, অথত জানেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদপত্রে পড়ে, সে কথা জানতে পেরেছেন তিনি। তাঁকে না জানিয়েই কেন শিক্ষা ব্যবস্থায় নতুন পলিসি চালু করা হল, তা নিয়ে সরাসরি শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা করলেন মমতা। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বসে ব্রাত্য বসুকে কড়া বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন, কোনও সেমিস্টার প্রথা চালু করা যাবে না।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে জানান, প্রাথমিক স্কুলে এবার চালু হবে সেমিস্টার পদ্ধতি। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২ বার পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি ক্রেডিট সিস্টেম চালু করার কথাও বলা হয়। সেই সিদ্ধান্ত নিয়েই এদিন মমতার ভর্ৎসনার মুখে পড়তে হল ব্রাত্য বসুকে।

এদিন মমতা ব্রাত্যকে বলেন, “কাগজে দেখলাম, প্রাথমিক স্তরে সেমিস্টার চালু হচ্ছে। আমি জানতাম না। মুখ্য সচিবও জানতেন না। পলিসি তৈরি করার আগে কেন জানানো হল না?”

ভর্ৎসনার মুখে ব্রাত্য জানালেন, মমতা নির্দেশ দিলে, তবেই নির্দেশিকা জারি হবে। তার আগে নয়। এরপরই মমতা বলেন, “আগে সংবাদমাধ্যমে জানানো হল কেন? কোনও পলিসি করলে আমাদের আগে জানাতে হবে।”

সেমিস্টার প্রথা প্রসঙ্গে মমতা সাফ বললেন, “ওটা হবে না। আমি চাইছি শিশুদের ভার কমাতে। কাঁধের ব্যাগ কমাতে। ওইটুকু বাচ্চারা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, সেমিস্টার বলবে! ওয়ানের বাচ্চা সেমিস্টার দেবে? কলেজে যা হয়, স্কুলে তা হয় না। যা চলছে, তাই চলবে।”

ব্রাত্যকে স্পষ্ট বললেন, “শিক্ষার ব্যাপারে কোনও পলিসি নিলে, সংবাদমাধ্যমে জানানোর আগে আমাদের জানান। খবর খাইয়ে দিলেই চলবে না।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?