AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipal Election: পুরভোট প্রস্তুতি নিয়ে এবার কমিশনের বৈঠকে মুখ্যসচিবকে তলব, থাকবেন স্বরাষ্ট্রসচিবও

Municipal Election: বাকি থাকা ১১০ টি পুরভোট নিয়ে হতে পারে আলোচনা। আগামী ১৭ নভেম্বর তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ ওয়ার্ড ধরে।

Municipal Election: পুরভোট প্রস্তুতি নিয়ে এবার কমিশনের বৈঠকে মুখ্যসচিবকে তলব, থাকবেন স্বরাষ্ট্রসচিবও
পুরভোট নিয়ে সর্বদল বৈঠক (প্রতীকী ছবি)
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 7:56 AM
Share

কলকাতা: শনিবার মুখ্যসচিবকে (Chief Secretary) ডাকা হল রাজ্য নির্বাচন কমিশনে। থাকবেন স্বরাষ্ট্র সচিব।পুরভোট নিয়ে আলোচনা। থাকার কথা রয়েছে রাজ্য পুলিশের ডিজিরও। বাকি থাকা ১১০ টি পুরভোট নিয়ে হতে পারে আলোচনা। আগামী ১৭ নভেম্বর তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ ওয়ার্ড ধরে।

রাজ্যে পুরভোটের (Municipal ELection) তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের ১৯ তারিখে কলকাতা (Kolkata) ও হাওড়া (Howrah) পুরনিগমের জন্য ভোট করতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের সেই আর্জি মেনে নিয়েছে কমিশন। সব ঠিক থাকলে আগামী মাসেই হচ্ছে পুরভোট। প্রস্তুতি শুরু করে দিল কমিশনও।

সদ্য নির্বাচনি আবহের মধ্যে দিয়ে গিয়েছে রাজ্য। প্রথমে বিধানসভা নির্বাচন ও পরে বেশ কয়েকটি কেন্দ্রের উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ফের ভোটের দামাম বেজেছে রাজ্যে। রাজনৈতিক দলগুলিও প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এরই মধ্যে তৎপর হল কমিশনও। আগামী শুক্রবারেই বসছে প্রথম বৈঠক। কলকাতা ও হাওড়ার পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলবেন কমিশনের আধিকারিকরা। মূলত ভোটের প্রস্তুতি নিয়েই কথা হবে। উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক।

রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরে বসছে সেই বৈঠক। নির্বাচনের আগে এই ধরনের বৈঠককে বলা হয় ফার্স্ট লেভেল চেকিং। জানা গিয়েছে, ইভিএমেই হবে ভোট। তার জন্য আধিকারিকদের কী ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, সেই বিষয়েও আলোচনা হবে ওই বৈঠকে। এ ছাড়া ভোট কবে ঘোষণা করা হবে, সেই বিষয়টাও বৈঠকে উঠে আসতে পারে বলে সূত্রের খবর। সম্ভবত চলতি মাসের ২৫ তারিখে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে।

পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলিও। সোমবারই কলকাতায় বসে বিজেপির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতৃত্ব। মূলত হাওড়া ও কলকাতার পুরভোটের জন্য কমিটি গঠন করতেই এই বৈঠক বসে। দু জায়গার জন্য দুটি আলাদা কমিটি গঠন করা হয়।

যদিও বিজেপি চায় ভোট পিছিয়ে দেওয়া হোক। তাদের দাবি, আগামী ফেব্রুয়ারি মাসে সমস্ত পুরসভার নির্বাচন একসঙ্গে হোক। ২০১১ সালে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে যে ভাবে নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন করেছিলেন, ঠিক সেই ভাবেই নির্বাচন যাতে হয়, আদালতে সেই আর্জিই জানাবে বিজেপি। শুরু হয়েছে মামলার প্রস্তুতি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনজীবীদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন রাজ্য বিজেপির সহ সভাপতি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে জনস্বার্থ মামলা করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিজেপির দাবি, হাওড়া ও কলকাতায় বিজেপি কিছুটা দুর্বল বলেই এই জায়গায় আগে ভোট করতে চাইছে তৃণমূল।

আরও পড়ুন : Child Death: ক্রমেই বাড়ছে উদ্বেগ, একদিনের মধ্যেই রায়গঞ্জ মেডিক্যালে ফের জ্বরে মৃত্যু ২ সদ্যোজাতর!

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত