AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিটফান্ড প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার প্রয়াগ গ্রুপের ২ ডিরেক্টর

চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচী। মঙ্গলবার নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপরই গ্রেফতার।

চিটফান্ড প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার প্রয়াগ গ্রুপের ২ ডিরেক্টর
প্রয়াগ গ্রুপের ডিরেক্টর বাসুদেব বাগচী-অভীক বাগচী গ্রেফতার।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 27, 2024 | 8:54 AM
Share

কলকাতা: চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচী। মঙ্গলবার নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপরই গ্রেফতার। আমানতকারীদের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাসুদেব বাগচী ও অভীক বাগচীকে। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। আজ আদালতে তোলা হবে তাঁদের।

এর আগে ২০১৭ সালে ওড়িশায় দায়ের হওয়া মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছিলেন প্রয়াগ গ্রুপের কর্ণধাররা। বর্তমানে জামিনে মুক্ত ছিলেন তাঁরা। এবার তাঁদের গ্রেফতার করল ইডি। মঙ্গলবারই দিল্লি, কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেহালা, নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের ডিরেক্টরদের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশির পরই চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচীকে।

জানা গিয়েছে, আমানতকারীদের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরকে। রাজ্যের বাইরে ওড়িশা, অসম, ত্রিপুরা সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ছড়িয়ে রয়েছে প্রয়াগ গ্রুপ। বিভিন্ন বেআইনি স্কিমের টোপ দিয়েই সাধারণ মানুষের কাছ থেকে ১৯০০ কোটি টাকা তুলেছিল প্রয়াগ গ্রুপ। এমনটাই সূত্রের খবর। আমানতকারীদের এই বিপুল টাকাই নয়ছয় করার অভিযোগ। সেই টাকা অন্য কোথাও পাঠানো হয়েছে কি না, তা খতিয়ে দেখবে ইডি।

এদিকে, প্রয়াগ গ্রুপের ডিরেক্টরের সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র ছিল বলেই জানা গিয়েছে। আর্থিক দুর্নীতিতে রাজনীতির যোগও খতিয়ে দেখতে পারে ইডি।

প্রসঙ্গত, ফের একবার চিটফান্ডগুলির বিরুদ্ধে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে চিটফান্ড প্রতারণা কাণ্ডে শেষ গ্রেফতারি হয়েছিল রোজভ্যালি কাণ্ডের সময়।

Follow Us