AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Medical College: কারা নেভাচ্ছে আরজি করের আলো?

RG Kar Medical College: সকাল থেকেই আবার হাসপাতাল চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। মাঠে নেমেছে RAF. আসছেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। এদিকে তিলোতমার হত্যার পর থেকেই আরজি করের নিরাপত্তা নিয়ে উঠে গিয়েছে একগুচ্ছ প্রশ্ন।

RG Kar Medical College: কারা নেভাচ্ছে আরজি করের আলো?
বাড়ছে উদ্বেগ
| Edited By: | Updated on: Aug 11, 2024 | 10:46 AM
Share

কলকাতা: কেটেছে ৪৮ ঘণ্টার কিছু বেশি সময়। তিলোত্তমার হত্যার বিচার চেয়ে ফুঁসছে কলকাতা। শনিবারই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লালবাজারের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। তাঁর সম্পর্কে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য়। এদিকে চিকিৎসকদের কর্মবিরতির জেরে চিন্তা বাড়ছে রোগী থেকে রোগীর পরিজনদের মধ্যে। রোগীর পরিজনদের একটা বড় অংশ বলছে, এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা। কোনও রোগীর কিডনিতে জল, কেউ বা গর্ভবতী, আবার কেউ দুর্ঘটনার শিকার। কিন্তু, বহু রোগীর পরিজনদের অভিযোগ, সঙ্কট ক্রমেই বাড়ছে। যা পরিষেবা পাওয়ার কথা তা মিলছে না। সকলেই চাইছেন দোষীর উপযুক্ত শাস্তি হোক, সেই সঙ্গে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরুক হাসপাতাল। 

এদিকে সকাল থেকেই আবার হাসপাতাল চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। মাঠে নেমেছে RAF. আসছেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। এদিকে তিলোতম্যার হত্যার পর থেকেই আরজি করের নিরাপত্তা নিয়ে উঠে গিয়েছে একগুচ্ছ প্রশ্ন। অভিযোগ, সন্ধ্যা নামতেই আরজি করে চলছে অন্ধকারের রাজত্ব। হাসপাতালের পিছনের অংশে যেখানে একাডেমিক বিল্ডিং, প্লাটিনাম বিল্ডিং রয়েছে সেই সব জায়গায় আলোর থেকে অন্ধকারই বেশি। বড় বড় লাইট থাকলেও তা জ্বলে না বলে অভিযোগ।

ছাত্র-ছাত্রীদের একটা অংশ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ অনেকেই। আলো তো আছে, তবে কারা নিভিয়ে দিচ্ছে? কোনও অপকর্ম চলে অন্ধকারের আড়ালে? উঠছে প্রশ্ন। তবে আপাতত নিশ্চুপ হাসপাতাল কর্তৃপক্ষ। এক ছাত্রী বলছেন, “পুরোটাই পরিকাঠামোর অভাব। নিরাপত্তারও যথেষ্ট অভাব রয়েছে। কোনও পুলিশি প্রহরা থাকে না। অভিযোগ করলে কিছুদিন পাওয়া যায়। তারপর আবার সেই পুরনো ছবি। বহু জায়গাই অন্ধকারে ডুবে থাকে।” 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?