AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case Verdict: ‘মৃত্যুদণ্ড থাকাই উচিত নয়, বিচারক না দিয়ে ঠিকই করেছেন’, জানিয়ে দিলেন বিকাশ

RG Kar Case Verdict: উল্লেখ্য, শনিবার তিলোত্তমার ঘটনায় সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর সোমবার তার সাজা শোনায়। অপরাধীর আইনজীবীরা তার মৃত্যদণ্ড ঠেকাতে উঠেপড়েও লেগেছিলেন। অন্যদিকে, সিবিআই প্রথম থেকেই সওয়াল করছিল যাতে সঞ্জয়কে সর্বোচ্চ সাজা দেওয়া হয়।

RG Kar Case Verdict: 'মৃত্যুদণ্ড থাকাই উচিত নয়, বিচারক না দিয়ে ঠিকই করেছেন', জানিয়ে দিলেন বিকাশ
বিকাশরঞ্জন ভট্টাচার্য, আইনজীবীImage Credit: Tv9 Bangla
| Updated on: Jan 20, 2025 | 3:20 PM
Share

কলকাতা: সিবিআই-এর তরফে আদালতে দাবি করা হয়েছিল সর্বোচ্চ সাজা দেওয়া হোক। এরপর সোমবার তিলোত্তমা-কাণ্ডে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত। এ প্রসঙ্গেই এবার প্রতিক্রিয়া দিলেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বললেন, “মৃত্যুদণ্ড না দিয়ে বিচারক ঠিকই করেছেন বলে আমার মনে হয়।”

উল্লেখ্য, শনিবার তিলোত্তমার ঘটনায় সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর সোমবার তার সাজা শোনায়। অপরাধীর আইনজীবীরা তার মৃত্যদণ্ড ঠেকাতে উঠেপড়েও লেগেছিলেন। অন্যদিকে, সিবিআই প্রথম থেকেই সওয়াল করছিল যাতে সঞ্জয়কে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। অপরদিকে, নাগরিক সমাজের একাংশ চাইছিল দোষী সঞ্জয়ের যাতে ফাঁসি হয়। এমনকী, শনিবার বিভিন্ন জায়গায় প্রতীকী ফাঁসি মঞ্চ বানানো হয়। তবে দেখা গেল আজ বিচারক অনির্বাণ দাস দোষী সঞ্জয় রাইকে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন।

তবে আইনজীবী বিকাশ ভট্টাচার্যর মত, বিচারক ঠিকই সাজা দিয়েছে। টিভি৯ বাংলায় সাক্ষাৎকারে তিনি বলেন, “স্বাভাবিক রায়। বিচারপতি যাবজ্জীবন দিয়েছেন। এটা যথেষ্ঠ কঠিণ সাজা। মৃত্যুদণ্ড না দিয়ে ঠিকই করেছেন বলে আমার মনে হয়। প্রথমত, মৃত্যুদণ্ড থাকাই উচিৎ নয়। বিচারক সমস্ত তথ্য প্রমাণ ঘেটে এই রায় দিয়েছেন।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা