AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Strike: আরজি করে হামলার প্রতিবাদে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক, আজ দুপুরে প্রতিবাদ মিছিল

RG Kar Vandalized: রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল উন্মত্ত জনতা পুলিশি ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। এমার্জেন্সি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। এমনকী, অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়।

Strike: আরজি করে হামলার প্রতিবাদে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক, আজ দুপুরে প্রতিবাদ মিছিল
আরজি কর হাসপাতালের ভিতরের চিত্রImage Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 15, 2024 | 6:28 AM
Share

কলকাতা: রাত দখল-কে ঘিরে ধুন্ধুমার। আরজি কর হাসপাতালে দুষ্কৃতী হামলা। কার্যত তাণ্ডব চালানো হল হাসপাতালের ভিতরে। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে এক দল জনতা। হাসপাতালের ভিতরে এমার্জেন্সি ওয়ার্ডেও ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক। শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই(সি)।

আরজি কর কাণ্ডের প্রতিবাদেই পথে নেমেছিল সাধারণ মানুষ। মহিলারা রাত দখলের ডাক দিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন অংশেই প্রতিবাদ মিছিল চলছিল। রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল উন্মত্ত জনতা পুলিশি ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। এমার্জেন্সি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। এমনকী, অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়। পুলিশের পোড়া ইউনিফর্ম, ছাতা উদ্ধার হয়েছে।

এই ঘটনার পিছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি। আরজি কর হাসপাতালে এই ভাঙচুরের ঘটনার প্রতিবাদে  ১৬ অগস্ট, শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

অন্যদিকে, এসএফআই-ডিওয়াইএফআই-এআইডিডব্লুএ-র তরফে আজ, ১৫ অগস্ট প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে শ্যামবাজার পর্যন্ত জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?