AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata-Abhishek: অভিষেক-মমতার নিরাপত্তা নিয়ে বৈঠক, কী বার্তা দেওয়া হল পুলিশকর্তাদের

Mamata - Abhishek: সোমবারের ওই বৈঠক থেকে সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের সিপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। শুধু তাই নয়, ভোটের আগে রাজনৈতিক বিভিন্ন জনসভাগুলিতে ফ্রিস্কিং, চেকিং আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Mamata-Abhishek: অভিষেক-মমতার নিরাপত্তা নিয়ে বৈঠক, কী বার্তা দেওয়া হল পুলিশকর্তাদের
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 22, 2024 | 10:05 PM
Share

কলকাতা: মুম্বই থেকে রাজারাম রেগে গ্রেফতার হওয়ার পর এবার বাড়তি সতর্কতা পুলিশ মহলে। পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রেইকি করতে কলকাতায় এসেছিল। শুধু তাই নয়, তৃণমূল নেতা ও তাঁর আপ্তসহায়কের ফোন নম্বরও জোগাড়ের চেষ্টা করছিল। আর এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূলের সেকেন্ড-ম্যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা নিয়ে এক দফা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। পুলিশ সূত্রে খবর, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা এই বৈঠক করেছেন।

সোমবারের ওই বৈঠক থেকে সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের সিপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। শুধু তাই নয়, ভোটের আগে রাজনৈতিক বিভিন্ন জনসভাগুলিতে ফ্রিস্কিং, চেকিং আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি বহুতল থেকে নজরদারি আরও বাড়ানোর বার্তাও দেওয়া হয়েছে। কোনওরকন ঢিলেঢালা মনোভাব যাতে না থাকে, সেই নির্দেশেও এদিনের বৈঠকে দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, সোমবার সকালেই কলকাতা পুলিশের একটি টিম মুম্বই থেকে গ্রেফতার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে। ওই ব্যক্তি কিছুদিন আগে কলকাতায় এসেছিল এবং শেক্সপিয়র সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই সময়েই এই ব্যক্তি অভিষেকের বাড়ি রেইকি করেছিল এবং তৃণমূল নেতার ও তাঁর আপ্ত-সহায়কের ফোন নম্বর জোগাড় করেছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আজ অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে, বিচারক তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?