West Bengal News highlights Updates: ফলতা থানায় নিয়ে আসা হল জাহাঙ্গিরকে, পাহারা দিচ্ছে STF
Breaking News Today Update in Bengali: বেলা সাড়ে তিনটের সময়ে এই রাজ্যের আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্রের সঙ্গে চুক্তি সাক্ষর করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের সুবিধা এই রাজ্যের ৬ কোটিরও বেশি মানুষ পাবে। পাশাপাশি একশো দিনের কাজ কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে শুরু হবে, এই নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

কলকাতা: দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বিজ্ঞানভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আয়ুষ্মান ভারতের চুক্তি সাক্ষর করবেন মুখ্যমন্ত্রী। বেলা সাড়ে তিনটের সময়ে এই রাজ্যের আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্রের সঙ্গে চুক্তি সাক্ষর করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের সুবিধা এই রাজ্যের ৬ কোটিরও বেশি মানুষ পাবে। পাশাপাশি একশো দিনের কাজ কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে শুরু হবে, এই নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
LIVE NEWS & UPDATES
-
নেপাল সীমান্ত থেকে গ্রেফতার পুষ্পা
ফলতা থানায় ঢোকান হল জাহাঙ্গির খানকে। গোটা থানা কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসটিএফও। রাত ৯:৩০ এ বাগডোগরা থেকে কলকাতা বিমান এসে নামে। নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হয় জাহাঙ্গীর খান।
-
Suvendu Adhikari at Shatabdi’s house: সকালের পর ফের বিকেলে বৈঠক বিদ্রোহীদের
- ফের দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক।
- এবার বৈঠক বসল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে। সেই বৈঠকে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন ১৯ জন সাংসদ এনডিএ-র সঙ্গে থাকতে চান।
-
-
Mamata-INDIA Alliance: অভিষেকের উপর আক্রমণের কথা বললেন অভিষেক
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ডিম ছুড়ে আক্রমণ করা হয়েছে, সেই কথা ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়ে বলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- শুধু তাই নয়, এ রাজ্যের ভোটের ফল উদাহরণ হিসেবে অন্যান্য শরিকদেরও বলেন মমতা। বুঝিয়ে দেন, অন্য রাজ্যেও এমনটা হতে পারে।
-
CID notice to Abhishek: অভিষেকের বাড়িতে সিআইডি নোটিস
- সোমবার দ্বিতীয়বারের জন্য হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রয়েছেন তিনি।
- এদিন সিআইডি-র আধিকারিকরা ফের নোটিস দিতে যান অভিষেকের বাড়িতে। এই নিয়ে তৃতীয় নোটিস দেওয়া হল।
-
Ayushman Bharat Scheme: বাংলায় আয়ুষ্মান ভারত
- এবার কেন্দ্রের স্বাস্থ্য়বিমার সুবিধা পাবে বাংলা
- এবার বাংলায় আয়ুষ্মান ভারত
- ২০১৮ সালে কেন্দ্র এই স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করে
- এতদিন বাংলায় তা চালু হয়নি
- ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনাব্যয়ে চিকিৎসা মিলবে
- সাড়ে ৬ কোটি রাজ্যবাসী বিনামূল্যে চিকিৎসা পাবেন
- বিজ্ঞানভবনে আয়ুষ্মান ভারতের মৌ স্বাক্ষর করবেন শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।
-
-
Firhad Hakim: এ বার কি মমতার হাত ছাড়ছেন ফিরহাদ?
- এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)?
- জল্পনা বাড়িয়ে সোমবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে গেলেন ফিরহাদ।
- তাঁকে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে নিয়ে যান তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা (Sandipan Saha)।
- তবে বিধানসভায় ঋতব্রতর ঘরে যাওয়া নিয়ে ফিরহাদ কোনও মন্তব্য করতে চাননি।
বিস্তারিত পড়ুন: বড় খবর, ঋতব্রতর ঘরে ফিরহাদ হাকিম
-
রক্ষাকবচ নয় অরূপ বিশ্বাসকে
মেসিকাণ্ডে আরও বিপদ বাড়ল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas)। তাঁকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। গ্রেফতারির আশঙ্কা করে আজ রক্ষাকবচ চেয়ে আদালতে আগাম শুনানির আবেদন করেছিলেন অরূপ। কিন্তু, তাঁর আবেদনে মান্যতা দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য (Sougata Bhattacharya) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের মামলায় জরুরি ভিত্তিতে নয়, নিয়ম মেনেই শুনানি হবে।
-
Rebel TMC MPs: ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে TMC সাংসদরা
ইন্ডি জোটের বৈঠক চলাকালীনই গোপন বৈঠকে তৃণমূলের বিক্ষুদ্ধ সাংসদরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিক্ষুব্ধ সংসদরা বৈঠক করছেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। জানা যাচ্ছে, ৯ নম্বর মতিলাল নেহেরু মার্গ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনেই বৈঠকে বসেছেন তাঁরা। এখানেই দুপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই তিনটি গাড়িতে পৌঁছন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। সুখেন্দু শেখর রায় এদিন পদত্যাগ করে গিয়েই ফোন সুইচ অফ করে দেন। তিনি বলেই গিয়েছিলেন, তৃণমূল থেকে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তৃণমূল ভাঙানোর রাজনীতিতেও যে তিনি সক্রিয়, তা খানিকটা এই ছবিতেই স্পষ্ট। রাজ্যসভার সাংসদ হিসাবে উপ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরই এই বাসভবনে পৌঁছে যান সুখেন্দু শেখর।
বিস্তারিত পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে গোপন বৈঠক তৃণমূল সাংসদদের, নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু
-
Jahangir Khan: গ্রেফতার ‘পুষ্পা’
গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ অর্থাৎ জাহাঙ্গির খান! নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। নেপাল বাংলাদেশ সীমান্ত থেকে বিদেশে পালানোর ছক কষেছিল জাহাঙ্গির। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তাকে গ্রেফতার করেছে। ফলতায় দীর্ঘদিন ধরেই জাহাঙ্গিরের স্বেচ্ছাচারে অতিষ্ঠ ছিলেন ফলতাবাসী। লুঠ, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ঘরছাড়া ছিল জাহাঙ্গির। তার খোঁজে তল্লাশি চলছিল। এবার STF এর জালে।
-
TMC MPs: মমতার ‘পিছনেই’ বিক্ষুব্ধরা
ইন্ডি জোটের বৈঠক চলাকালীনই গোপন বৈঠকে তৃণমূলের বিক্ষুদ্ধ সাংসদরা। বৈঠকের এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার হাতে। বৈঠকে রয়েছেন ১১ জন সাংসদ। জানা যাচ্ছে, কোনও এক সাংসদের বাসভবনে এই বৈঠক হচ্ছে। যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেই বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছেন।
বিস্তারিত পড়ুন: দিল্লিতে মমতার ‘পিছনেই’ গোপন বৈঠক বিক্ষুব্ধ TMC সাংসদদের, ছবি সামনে
-
সাংসদ পদ থেকে ইস্তফা সুখেন্দু শেখরের
তৃণমূলের (TMC) সংসদীয় দলে ভাঙন। ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। আজ দিল্লিতে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন সুখেন্দুশেখর (Sukhendu Sekhar Roy Resigns)। দিল্লিতে সংবাদমাধ্য়মের মুখোমুখি হলে তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন। সুখেন্দুশেখরের অভিযোগ, দলে তাঁকে কোণঠাসা করে রাখা হয়েছিল।
-
Mamata Banerjee: মমতার বিরুদ্ধে UAPA লাগুর দাবি
- মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইউএপিএ লাগু হোক
- ওয়াই চ্যানেলে দেশ বিরোধী মন্তব্য মমতার
- এই অভিযোগে এবার রাজ্যপালের দ্বারস্থ অখিল ভারত হিন্দু মহাসভা
- আজ রাজ্যপালের কাছে লিখিত দাবি জানালেন তারা
-
TMC: গ্রেফতার সওকত মোল্লার ডান হাত
- গ্রেফতার সওকত মোল্লার ডান হাত আবু জাফর মীর।
- আবু জাফর ক্যানিং ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।
- জীবনতলা থানার পুলিশ আবু জাফরকে গ্রেফতার করেছে।
- বন্দুক নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিলো এই তৃণমূল নেতার বিরুদ্ধে।
- আবু গ্রেফতারের পাশাপাশি তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
-
BSF: বাংলাদেশের সঙ্গে ‘ডিল’?
নয়াদিল্লিতে আজ বিএসএফ – বিজিবি প্রধানদের বৈঠকে ‘পুশব্যাক’ নীতি সর্বোচ্চ গুরুত্ব পেতে চলেছে, পাক সীমান্তের মতোই কড়া ব্যবস্থা এবার ভারত – বাংলাদেশ সীমান্তেও, স্থির হবে বৈঠকে। অনুপ্রবেশকারীদের সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে পুশব্যাক চলছেই। এই আবহের মধ্যেই আজ থেকে ১১ জুন, তিনদিন নয়াদিল্লিতে শুরু হতে চলেছে বিএসএফ-বিজিবির মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। যে বৈঠকে ‘ পুশব্যাক ‘ হতে চলেছে মুখ্য বিষয়।
বিস্তারিত পড়ুন: বাংলাদেশের সঙ্গে ‘ডিল’! বাংলায় বাংলাদেশিদের থাকা নিয়ে এবার কোন পথে ভারত?
-
TMC: সাংসদ পদ ছাড়তে পারেন তৃণমূলের ২ সাংসদ
- এবার তৃণমূলের সংসদীয় দলেও ভাঙনের ইঙ্গিত!
- সাংসদ পদ ছাড়তে পারেন ২ জন: সূত্র
- রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে পারেন ২ সাংসদ: সূত্র
- বিধানসভার পর সংসদেও তৃণমূলে ভাঙনের ইঙ্গিত
Published On - Jun 08,2026 10:40 AM
