AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: বলতে পারব না, ঋতিকা নিশ্চয়ই দেখছে… বিসিসিআইয়ের অনুষ্ঠানে বউয়ের ভয়ে কী বলতে পারলেন না রোহিত শর্মা?

BCCI Awards: মায়ানগরী মুম্বইয়ে বসেছিল বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর। সেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানার একঝাঁক প্রশ্নের মুখে। রোহিত এক সময় এক প্রশ্নের উত্তর দিতে চাননি। জানান, স্ত্রী নিশ্চয়ই শো লাইভ দেখছে। তাই ওই প্রশ্নের উত্তর দিতে তিনি পারবেন না।

| Updated on: Feb 02, 2025 | 11:57 AM
Share
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা মাঠের বাইরে বেশ মজার মানুষ। প্রেস কনফারেন্স হোক বা কোনও অনুষ্ঠান এক্কেবারে ফুরফুরে মেজাজে তাঁকে পাওয়া যায়।

1 / 8
এই শনিবার, ১ ফেব্রুয়ারি রোহিত শর্মা উপস্থিত ছিলেন বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানা একাধিক প্রশ্ন করেন রোহিতকে।

2 / 8
হিটম্যান যে খুবই ভোলা মনের, তা তাঁর সতীর্থ থেকে শুরু করে অনুরাগীদের অজানা নয়। নমন অনুষ্ঠানের মঞ্চে স্মৃতি মান্ধানা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিতকে প্রশ্ন করেন, 'এমন একটা শখের কথা বলো, যার জন্য তোমার সতীর্থরা তোমাকে রাগায়?'

3 / 8
বোর্ড সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে। সেখানে দেখা যায় স্মৃতি যখন রোহিতকে ওই প্রশ্ন করেন, সেই সময় দর্শক আসনে বসে থাকা শুভমন গিল, অভিষেক শর্মা, শ্রেয়স আইয়ারদের এই প্রশ্ন শুনে হাসতে দেখা যায়।

4 / 8
রোহিত শর্মা বলেন, 'সতীর্থরা আমাকে রাগায় আমি ভুলে যাই বলে। এটা অবশ্যই আমার কোনও শখ নয়। কিন্তু ওরা আমাকে এটার জন্যই রাগায়। আমি ওয়ালেট ভুলে যাই। পাসপোর্ট ভুলেছিলাম (হাসতে হাসতে বলেন, এটা একেবারেই ঠিক নয়)। অনেক আগে এটা হয়েছিল।'

5 / 8
খানিক পর স্মৃতি হিটম্যানের কাছে জানতে চান, 'সবচেয়ে বড় জিনিস যেটা তুমি ভুলে গিয়েছো, সেটা কী?' স্মৃতির এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, 'আমি এটা বলতে পারবেন না। কারণ, এই শো লাইভ হলে আমার স্ত্রী নিশ্চয়ই দেখছে। আর আমি তাই চাই না সেটা বলতে।'

6 / 8
ক্রিকেট, ফুটবল ও জিমন্যাস্টিক্স তিন খেলাতেই সামাইরার ঝোঁক রয়েছে। স্মৃতিকে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা জানান, সামাইরা ব্যাটিং পছন্দ করে। ফুটবলও খেলে। একইসঙ্গে জিমন্যাস্টিক্সও করে সামাইরা। রোহিত এও জানান, তিনি এবং তাঁর মেয়ে সামাইরা একসঙ্গে বাড়িতে ক্রিকেট খেলেন।

7 / 8
রোহিতের মেয়ে সামাইরাকে কী পরামর্শ দিলেন স্মৃতি মান্ধানা? ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি বলেন, 'ছোট্ট সামাইরা খেলাটা উপভোগ করুক। ও ব্যাট তুলে নিয়েছে, এটাই আমার কাছে দারুণ ব্যাপার।'

8 / 8
Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের

শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের

বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?

বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার

ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?

জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ

ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ

ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম

'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন

কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর