AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahakumbh Mela 2025: যত বড় ভিআইপিই হোক, কুম্ভ মেলায় ‘নো এন্ট্রি’! কারণ জানলে চমকে যাবেন

Mahakumbh Mela 2025: সাধারণ মানুষ থেকে সাধু, সন্ন্যাসীতে ভরে যায় প্রয়াগরাজ। কিন্তু স্বাধীন ভারতে প্রথম কবে কোথায় কুম্ভ মেলা হয়েছিল জানেন?

Mahakumbh Mela 2025: যত বড় ভিআইপিই হোক, কুম্ভ মেলায় 'নো এন্ট্রি'! কারণ জানলে চমকে যাবেন
Image Credit: PTI
| Updated on: Jan 03, 2025 | 5:33 PM
Share

আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা ২০২৫। চলবে আগামী ৪৫ দিন। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে রাজকীয় স্নানের মাধ্যমে শেষ হবে কুম্ভ মেলার। এই যাবৎকাল সময়ে লাখ লাখ ভক্তদের আগমন ঘটে প্রয়াগরাজ সঙ্গমে। সাধারণ মানুষ থেকে সাধু, সন্ন্যাসীতে ভরে যায় প্রয়াগরাজ। কিন্তু স্বাধীন ভারতে প্রথম কবে কোথায় কুম্ভ মেলা হয়েছিল জানেন?

কুম্ভ মেলার শুরু স্বাধীনতার পূর্বেই। স্বাধীনতার আগেও, কুম্ভ, অর্ধ কুম্ভ এবং মাঘ মেলার আয়োজন করেছিল ব্রিটিশ সরকার। সেই সময় ইংল্যান্ড থেকে কর্মকর্তারা এসে মেলার ব্যবস্থাপনা ক্ষতিয়ে দেখতেন। তবে যদি স্বাধীন ভারতে প্রথম কুম্ভ মেলা আয়োজিত হয়েছিল প্রয়াগরাজে ১৯৫৪ সালে। যে মেলায় উপস্থিৎ ছিলেন স্বয়ং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু।

মেলা শুরু হওয়ার বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছিল আয়োজন পর্ব। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও এই কুম্ভ মেলায় অংশ নেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মৌনী অমাবস্যার দিনে সঙ্গমের তীরে স্নানও করেছিলেন।

তবে এই সময় ঘটে এক সাংঘাতিক দুর্ঘটনা। সেই সময়ে কুম্ভ মেলায় অনেকেই হাতি নিয়ে যেতেন। সেই চল ছিল। কিন্তু হঠাৎ একটি হাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই হাতির দাপাদাপিতে প্রাণ হারান ৫০০ জন ভক্ত। এই ঘটনার পর থেকেই কুম্ভ মেলায় হাতির প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়।

শুধু তাই নয়, এই ঘটনার পর জওহরলাল নেহেরু প্রধান স্নান উৎসবের সময় ভিআইপিদেরও সঙ্গমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আজও, অর্ধ কুম্ভ, কুম্ভ এবং মহা কুম্ভের প্রধান স্নান উৎসবে ভিআইপিদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। স্বাধীনতার পর প্রয়াগরাজে অনুষ্ঠিত এই কুম্ভে ১২ কোটি মানুষ অংশ নিয়েছিলেন।

স্বাধীনতার পরে প্রথম কুম্ভ মেলা, তার আয়োজনে যাতে কোনও ত্রুটি না থাকে তাই জন্য খোদ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে তদারকি করেন প্রস্তুতি। তৎকালীন মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্ত নিজের পায়ে হেঁটে, কখনও নৌকায় চড়ে পরিদর্শন করেন মেলা স্থল। শোনা যায়, সেই সময়ে কুম্ভ মেলায় আসা ভক্তদের চিকিৎসার জন্য সঙ্গমের তীরে সাতটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছিল। কেউ হারিয়ে গেলে পুনরায় একত্রিত করতে এবং জনতাকে জানানোর জন্য লাউডস্পিকারও ছিল। এছাড়াও, রাতের বেলা যাতে কোনও অসুবিধা না হয় তাই, আলোর জন্য কুম্ভ মেলা প্রাঙ্গণে রাস্তায় ১০০০টি বাতি স্থাপন করা হয়েছিল। এমন ছিল স্বাধীন প্রথম কুম্ভ মেলা।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.