AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AFG 3rd ODI: চোট কাটিয়ে ভারতীয় দলে হর্ষিত, আগামীতে বদলাবে সমীকরণ?

Harshit Rana : দীর্ঘদিন ধরে তিনি ছিলেন দলের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আইপিএল - খেলা হয়নি তাঁর। আইপিএলে তাঁর না থাকা ভুগিয়েছে কেকেআরকে। তবে প্রায় ৬ মাস বাইরে থাকার ফলে এবার অবশেষে মাঠে ফিরতে চলেছেন হর্ষিত।

| Edited By: | Updated on: Jun 20, 2026 | 2:43 PM
Share
 আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগেই সুখবর ভারতীয় শিবিরে। দলে ফিরলেন হর্ষিত রানা। দীর্ঘদিন চোট কাটিয়ে অবশেষে দলে ফিরেছেন তিনি। চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন হর্ষিত। তবে তিনি খেলবেন কি না, সেই নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। (Credit - Getty Images)

1 / 8
বছরের প্রথম দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল থেকেও ছিটকে যান তিনি। তবে এই দীর্ঘ বিরতির পালা ছেড়ে অবশেষে মাঠে ফিরেছিলেন হর্ষিত। (Credit - Getty Images)

2 / 8
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, হর্ষিত সম্পূর্ণ রিহ্যাব শেষ করেছেন ও তিনি এখন পুরোপুরি ফিট। একই সঙ্গে তিনি দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। তাই তাঁকে দলে রাখা হয়েছে। তবে না খেলার সম্ভাবনাই বেশি। (Credit - Getty Images)

3 / 8
র্ষিতের প্রত্যাবর্তনে ভারতীয় দলের বোলিং নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রিন্স যাদব ও গুরনুর ব্রার নামতে পেস বোলার হিসেবে। তাঁদের সঙ্গে মিডিয়াম পেসার হিসেবে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। আজ বসতে হল অর্শদীপ সিংকে, যদিও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন এই পাঞ্জাবি তারকা। (Credit - Getty Images)

4 / 8
আজ স্পিনার হিসেবে খেলছেন ওয়াশিংটন সুন্দর ও হর্ষ দুবে। কারণ চেন্নাইয়ের এমএ চিদম্বরমের পিচ সাধারণত স্পিনারদের সাহায্য করে। (Credit - Getty Images)

5 / 8
আফগানিস্তানের বিরুদ্ধে একটি মাত্র টেস্টে বিশাল ব্যবধানে জিতেছে ভারত। একই সঙ্গে ৩ ওয়ান ডেও খেলছে ভারত। এর মধ্যে প্রথম ২ ওয়ানডে ম্যাচেই জয় পেয়েছেন রোহিতরা। আজ ভারত জিতবে কি না, উত্তর দেবে সময়। (Credit - Getty Images)

6 / 8
ব্যাটিং বিভাগে আজ নজর থাকবে রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়ালের উপর। আগের ম্যাচে ব্যর্থ যশস্বী আজ বড় ইনিংস খেলতে চাইবেন। তেমন ভাবে রোহিত নিজেও আজ বড় ইনিংসের দিকে আগ্রহী হবেন। (Credit - Getty Images)

7 / 8
অধিনায়ক শুবমান গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রথম দুই ম্যাচে ৮৪ ও ১৫৪ রান করে ম্যাচের সেরা হয়েছেন তিনি। ঈশান কিষানের ১২৫ রানও তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। সিরিজ হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই আজ নামবে ভারত। (Credit - Getty Images)

8 / 8
Follow Us