AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: গম্ভীরের গদি টলমল? অজি সফরের আগে রইল গুরু গৌতমের ‘রিপোর্ট কার্ড’

Team India: এ মাসের শেষেই অস্ট্রেলিয়ায় ৫ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারতীয় টিম। তার আগে এক ঝলকে দেখে নিন কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর তাঁর রিপোর্ট কার্ড।

Gautam Gambhir: গম্ভীরের গদি টলমল? অজি সফরের আগে রইল গুরু গৌতমের 'রিপোর্ট কার্ড'
Gautam Gambhir: গম্ভীরের গদি টলমল? অজি সফরের আগে রইল গুরু গৌতমের 'রিপোর্ট কার্ড'Image Credit: PTI
| Updated on: Nov 06, 2024 | 4:50 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলে এখন গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে নানা আলোচনা শোনা যাচ্ছে। তাতেই মাঝে মাঝে উঠে আসছে একটা বিষয় যে, ভারতীয় টিমে গম্ভীরের গদি এ বার খানিক টলমল। এও শোনা গিয়েছে, অজি সফরে যদি টিম ইন্ডিয়া ভালো পারফর্ম করতে না পারে, তা হলে চাকরি যেতে পারে গৌতির। এখানেও আবার দুই ভাগে বিভক্ত হয়েছেন অনেকে। একদলের দাবি, এত তাড়াতাড়ি এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বোর্ডের। অপর দলের দাবি, সময় থাকতে থাকতে ভারতীয় টিমকে সঠিক ট্র্যাকে ফেরানো দরকার। আসলে বোর্ডের অন্দরে ঠিক কী চলছে, তা অবশ্য প্রকাশ হয়নি। এ মাসের শেষেই অস্ট্রেলিয়ায় ৫ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারতীয় টিম। তার আগে এক ঝলকে দেখে নিন কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর তাঁর রিপোর্ট কার্ড।

অস্ট্রেলিয়ায় ভারতীয় টিম বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাওয়ার আগে কোচ হিসেবে গুরু গৌতম গম্ভীরের সফর —

  1. এখনও অবধি গৌতম গম্ভীর কোচ হওয়ার পর ভারতীয় টিম ২টি টি-টোয়েন্টি সিরিজ, ১টি ওডিআই সিরিজ এবং ২টি টেস্ট সিরিজ খেলেছে।
  2. গৌতমের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কা সফর। সেখানে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ভারত লঙ্কানদের ৩-০ হারিয়েছিল।
  3. ঠিক তারপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ০-২ ব্যবধানে হারে টিম ইন্ডিয়া।
  4. শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজ খেলে টিম ইন্ডিয়া। সেখানে নাজমুল হোসেন শান্তদের দলকে ভারত ২-০ ব্যবধানে হারায়।
  5. বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই ছিল টি-২০ সিরিজ। ৩ ম্যাচের সেই সিরিজে ভারতীয় টিম ৩-০ ব্যবধানে টাইগার্সদের হারায়।
  6. সর্বশেষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারতীয় টিম। তাতে ০-৩ ব্যবধানে টিম ইন্ডিয়া হেরেছে।
  7. কোচ হিসেবে গৌতম গম্ভীর এখনও অবধি টি-২০ সিরিজে ফুল মার্কস পেয়েছেন। ওডিআইতে অসফল। আর টেস্টে বলা চলে ৫০-৫০। কারণ বাংলাদেশকে টেস্ট সিরিজে হারানোর পরই কিউয়িদের কাছে হেরেছে টিম ইন্ডিয়া।

Follow Us