AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS, Rohit Sharma: কাদের বিরুদ্ধে গোলাপি টেস্টের প্রস্তুতি রোহিতদের? ঘোষণা অস্ট্রেলিয়ার

India vs Australia: দ্বিতীয় টেস্ট ডে-নাইট। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু-দিনের ম্যাচ। গোলাপি বলে দিন-রাতের। এই ম্যাচ দিয়েই অ্যাডিলেডের প্রস্তুতি সারবেন রোহিত-বিরাটরা। কারা থাকছে প্রতিপক্ষ টিমে?

IND vs AUS, Rohit Sharma: কাদের বিরুদ্ধে গোলাপি টেস্টের প্রস্তুতি রোহিতদের? ঘোষণা অস্ট্রেলিয়ার
Image Credit: X, Cricket Australia
| Updated on: Nov 22, 2024 | 8:05 PM
Share

চলছে পারথ টেস্ট। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেড নিয়ে আতঙ্কও রয়েছে ভারতীয় শিবিরে। গত অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছিল অ্যাডিলেডেই। গোলাপি বলে দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। তবে সফরে ঘুরে দাঁড়িয়েছিল এবং সিরিজও জিতেছিল ভারতীয় দল। এ বার দ্বিতীয় টেস্ট ডে-নাইট। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু-দিনের ম্যাচ। গোলাপি বলে দিন-রাতের। এই ম্যাচ দিয়েই অ্যাডিলেডের প্রস্তুতি সারবেন রোহিত-বিরাটরা। কারা থাকছে প্রতিপক্ষ টিমে?

অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর। ভারতের প্রস্তুতি ম্যাচটি হবে ৩০ নভেম্বর-১ ডিসেম্বর। ভারতকে অবশ্য কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। সেটা ব্যাটিং হোক বা বোলার। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা দুই ক্রিকেটার স্কট বোল্যান্ড ও ম্যাট রেনশ থাকছেন। পেসার স্কট বোল্যান্ড গোলাপি বলে আরও বিধ্বংসী হয়ে উঠতে পারেন। তেমনই টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা ম্যাট রেনশ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার। এ ছাড়াও জ্যাক এডওয়ার্ডস, স্যাম হার্পার ও লয়েড পোপ এবং স্যাম কন্টাস।

অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ- জ্যাক এডওয়ার্ডস (ক্যাপ্টেন), চার্লি অ্যান্ডারসন, মাহলি বার্ডম্যান, স্কট বোল্যান্ড, জ্যাক ক্লেটন, এডেন ও’কনর, ওলি ডেভিস, জেডেন গুডউইন, স্যাম হার্পার, হ্যানো জ্যাকবস, স্যাম কন্টাস, লয়েড পোপ, ম্যাট রেনশ, জেম রায়ান।

Follow Us