AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: জাতীয় দলে সাফল্য পাবে, গৌতম গম্ভীরে আস্থা প্রাক্তনের

Indian Cricket Team Head Coach: আপাতত তাঁর সামনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট পরীক্ষা। বাকি দুই ফরম্যাটের পর ভারতের কোচ হিসেবে টেস্টেও অভিষেক হয়ে গেল গৌতম গম্ভীরের। অতীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। গত আইপিএলে তাঁর মেন্টরশিপেই চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স।

Gautam Gambhir: জাতীয় দলে সাফল্য পাবে, গৌতম গম্ভীরে আস্থা প্রাক্তনের
Image Credit: PTI FILE
| Updated on: Sep 19, 2024 | 10:38 PM
Share

দেশের অন্যতম সফল ক্রিকেটার। জাতীয় দলের কোচ হিসেবে কঠিন পরীক্ষা গৌতম গম্ভীরের। আর এই পরীক্ষায় তিনি পাশ করবেন, আস্থা রাখছেন প্রাক্তন। শ্রীলঙ্কা সফর দিয়ে ভারতীয় দলের কোচ হিসেবে যাত্রা শুরু হয়েছিল গৌতম গম্ভীরের। টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে সফর শুরু হয়। শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজে হার। আপাতত তাঁর সামনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট পরীক্ষা। বাকি দুই ফরম্যাটের পর ভারতের কোচ হিসেবে টেস্টেও অভিষেক হয়ে গেল গৌতম গম্ভীরের। অতীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। গত আইপিএলে তাঁর মেন্টরশিপেই চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলের হয়েও সাফল্য পাবেন, এমনটাই মনে করছেন বিশ্বজয়ী প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়।

নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে রাহুল দ্রাবিড় বলেন, ‘ওর (গৌতম গম্ভীর) প্রচুর অভিজ্ঞতা রয়েছে। একজন প্লেয়ার হিসেবে দীর্ঘসময় খেলেছে। কোচিংয়েও কিছুটা অভিজ্ঞতা রয়েছে। আমি নিশ্চিত, ও দারুণ সাফল্য পাবে।’ দেশের জার্সিতে অন্যতম সফল ক্রিকেটার গৌতম গম্ভীর। ২০০৭ সালে টি-টোয়েন্টি এবং ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গৌতম গম্ভীর। দুই টুর্নামেন্টেই ফাইনালের মঞ্চে অনবদ্য ইনিংস খেলেছেন।

সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হয় রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ জিতেই বিদায় জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই গম্ভীরের উপর প্রত্যাশার চাপ থাকবে আরও বেশি। রাহুল দ্রাবিড় আরও বলছেন, ‘যে কোনও পরিস্থিতিতে প্রত্যেকে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়েই সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করে। আমি নিশ্চিত গৌতমের অভিজ্ঞতায় টিম লাভবান হবে।’ রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত।

Follow Us
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি