AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma, IND vs ENG: ভারত সবসময়ই চাপে থাকে, অকপট রোহিত শর্মা

ICC MEN’S T20 WC 2024: টুর্নামেন্টে ভারত এখনও অপরাজিত। গ্রুপ পর্বে একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছিল ভারত। তেমনই সুপার এইটে জয়ের হ্যাটট্রিক করেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।

Rohit Sharma, IND vs ENG: ভারত সবসময়ই চাপে থাকে, অকপট রোহিত শর্মা
Image Credit: PTI, FILE
| Updated on: Jun 26, 2024 | 9:56 PM
Share

অপরাজিত থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। সামনে ইংল্যান্ড। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। ভারতীয় দলকে ১০ উইকেটের বিশাল ব্য়বধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। শেষ অবধি জস বাটলারের টিম চ্যাম্পিয়নও হয়। টানা দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড। পরিসংখ্যানের কারণে কি এ বার ভারতীয় দল বাড়তি চাপে থাকবে?

ভারতীয় সময় অনুযায়ী কাল রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। তার আগে এ দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্টে ভারত এখনও অপরাজিত। গ্রুপ পর্বে একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছিল ভারত। তেমনই সুপার এইটে জয়ের হ্যাটট্রিক করেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।

সেমিফাইনাল নিয়ে কতটা চাপে ভারতীয় দল? অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘ভারতীয় দলের উপর সবসময়ই বাড়তি প্রত্যাশা থাকে। সে কারণে টিম সবসময়ই চাপে। দলে যারা রয়েছে, প্রত্যেকেই এই পরিস্থিতির সঙ্গে পরিচিত। আমরা এই ম্যাচকে আলাদা করে দেখতে চাই না। অন্য আরও একটা ম্যাচ হিসেবেই দেখছি।’ গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। যদিও ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। স্বাভাবিক ভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার চাপ বেশি।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?