AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SpaceX Live Update: বৈজ্ঞানিক নন, তিনদিন মহাকাশে কাটিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরে এলেন ৪ জন ‘সাধারণ নাগরিক’!

'ড্রাগন' মহাকাশযানের 'রেসিলিয়েন্স' স্পেসক্র্যাফটটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরে ইষ্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী প্রায় ৭ টা বেজে ৭ মিনিটে (ভারতীয় সময় প্রায় ভোর ৪ টা বেজে ৩৭ মিনিটে) সমুদ্রপৃষ্ঠ স্পর্শ করে।

SpaceX Live Update: বৈজ্ঞানিক নন, তিনদিন মহাকাশে কাটিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরে এলেন ৪ জন 'সাধারণ নাগরিক'!
| Edited By: | Updated on: Sep 19, 2021 | 7:09 AM
Share

বুধবার ফ্লোরিডা থেকে একটি স্পেসএক্স রকেট মহাকাশে নিক্ষেপ করা হয়েছিল। এই রকেটের মধ্যে চার সদস্যের একটি ক্রু ছিল। যার মধ্যে একজন বিলিয়নিয়ার ই-কমার্স এক্সিকিউটিভ এবং তাঁর বেঁছে নেওয়া তিনজন তুলনামূলক কম ধনী নাগরিক ছিলেন। এঁরা পৃথিবীর প্রথম অল-সিভিলিয়ান ক্রুয়ের সদস্য হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন।

আমেরিকান প্রতিষ্ঠাতা এবং আর্থিক পরিষেবা সংস্থা Shift4 Payments Inc-এর প্রধান নির্বাহী জ্যারেড আইজ্যাকম্যানের নেতৃত্বে অপেশাদার নভোচারীদের এই ক্রু মহাকাশে পাড়ি দিয়েছিল। কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের মহাকাশযান উড়েছিল পৃথিবীর কক্ষপথের চারিদিকে প্রদক্ষিণ করবে বলে। ক্রুয়ের সদস্যদের মধ্যে ছিলেন ৩৮ বছর বয়সী আইজ্যাকম্যান, ৫১ বছর বয়সী সিয়ান প্রক্টর, ২৯ বছর বয়সী হেইলি আর্সেনউক্স এবং ৪২ বছর বয়সী ক্রিস সেমব্রোস্কি।

অবশেষে স্পেসএক্স এর ইন্সপিরেশন-৪ মিশন এখন আনুষ্ঠানিকভাবে সাফল্য পেল। পৃথিবীর বা পৃথিবীর বাইরের ইতিহাসে প্রথমবার সাধারণ নাগরিকদের নিয়ে একটা মহাকাশযান পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেছে। শুধু তাই নয়। এই মহাকাশযান ৩ দিন পর্যন্ত মহাকাশে ছিল। ‘ড্রাগন’ মহাকাশযানের ‘রেসিলিয়েন্স’ স্পেসক্র্যাফটটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরে ইষ্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী প্রায় ৭ টা বেজে ৭ মিনিটে (ভারতীয় সময় প্রায় ভোর ৪ টা বেজে ৩৭ মিনিটে) সমুদ্রপৃষ্ঠ স্পর্শ করে। এই ঘটনা মানুষের মহাকাশ ভ্রমণের ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখেছে। এই ঘটনার নিরিখেই খুব তাড়াতাড়ি পর্যটন স্থান হিসেবে ‘মহাকাশ’-কে বেঁছে নেওয়ার স্বপ্নও সত্যি হতে চলেছে।

স্পেসএক্স তার অফিসিয়াল হ্যান্ডেলে মহাকাশযানের ল্যান্ডিংয়ের ক্লিপ পোস্ট করে ক্যাপশন দিয়েছে, “স্প্ল্যাশডাউন! পৃথিবীতে স্বাগত @ইন্সপিরেশন৪”। এই ‘স্প্ল্যাশডাউন’-এর পরে স্পেসএক্সের মিশন কন্ট্রোলারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, “স্পেসএক্সের পক্ষ থেকে, পৃথিবীতে স্বাগতম। আপনাদের এই মিশন পৃথিবীকে দেখিয়েছে যে মহাকাশ আমাদের সবার জন্য।”

৩৮ বছর বয়সী বিলিয়েনিয়ার জ্যারেড আইজাকম্যান, যিনি এই সফরে নেতৃত্ব করেছিলেন এবং পাশাপাশি মিশন কমান্ডারও ছিলেন, অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, “অনেক ধন্যবাদ, স্পেসএক্স। এটা আমাদের কাছে এক অবিস্মরণীয় যাত্রা ছিল…এখানেই থেমে থাকবো না আমরা।”

উল্লেখ্য, ইন্সপিরেশন-৪ এর এই মিশনটি আইজাকম্যান মূলত টেনেসির মেমফিসের একটি প্রধান পেডিয়াট্রিক ক্যান্সার সেন্টার ‘সেন্ট জুড চিলড্রেন রিসার্চ হসপিটাল’-কে আর্থিকভাবে সাহায্য করার জন্যই করেছেন। খুব তাড়াতাড়িই এই মিশনের বিভিন্ন জিনিস নিলামে উঠবে। সেই নিলাম থেকে আসা টাকা সরাসরি পাঠানো হবে এই হাসপাতালে।

আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার সাধারণ নাগরিকদের নিয়ে মহাকাশে পাড়ি দিল স্পেসএস্কের রকেট!

আরও পড়ুন: ৯০ দিন স্পেস স্টেশনে কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরলেন চিনের তিন নভশ্চর

আরও পড়ুন: ৩৪টি স্যাটেলাইট লঞ্চ করেছে রাশিয়ার Soyuz রকেট, বিশ্বের সর্বত্র ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত