AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitra-Sujata: নাম উচ্চারণে ‘রুচিতে বাধে’ সুজাতার, এদিকে সৌমিত্র বলছেন…

Bishnupur: এই তো বছর পাঁচেক আগের কথা। উনিশের লোকসভা ভোট সৌমিত্রর হয়েই প্রচার করেছিলেন সুজাতা। তাঁর হয়ে ভোট চেয়েছিলেন। কিন্তু রাজনীতির চোরাস্রোতে পরে, দাম্পত্যের ধারা অন্য দিকে বয়ে গিয়েছে। এখন সৌমিত্র ও সুজাতা দুই ভিন্ন রাজনৈতিক দলের দুই ভিন্ন মেরুতে অবস্থান করছেন।

Soumitra-Sujata: নাম উচ্চারণে 'রুচিতে বাধে' সুজাতার, এদিকে সৌমিত্র বলছেন...
কী বলছেন সুজাতা? সৌমিত্রই বা কী বলছেন...Image Credit: TV9 Bangla and Facebook
| Edited By: | Updated on: Mar 10, 2024 | 7:29 PM
Share

বিষ্ণুপুর: বিষ্ণুপুরের লোকসভা ভোটে এবার কাঁটায় কাঁটায় টক্কর। মুখোমুখি লড়াই সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের। বিজেপির থেকে আগেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছিল সৌমিত্রর নাম। আর এবার তৃণমূলের ব্রিগেডের মঞ্চ থেকেও জানিয়ে দেওয়া হল, বিষ্ণুপুরের মাটিতে ঘাসফুল ফোটাতে তাদের বাজি সুজাতাই। এই তো বছর পাঁচেক আগের কথা। উনিশের লোকসভা ভোট সৌমিত্রর হয়েই প্রচার করেছিলেন সুজাতা। তাঁর হয়ে ভোট চেয়েছিলেন। কিন্তু রাজনীতির চোরাস্রোতে পরে, দাম্পত্যের ধারা অন্য দিকে বয়ে গিয়েছে। এখন সৌমিত্র ও সুজাতা দুই ভিন্ন রাজনৈতিক দলের দুই ভিন্ন মেরুতে অবস্থান করছেন।

সম্পর্কের যে আর বিশেষ কিছুই অবশিষ্ট নেই, সে কথা আজ সুজাতার কথাতেই স্পষ্ট। খাঁ পদবি থেকে নিজের দূরত্ব তৈরি করে নেওয়া সুজাতা মণ্ডল আজ সৌমিত্রর নাম পর্যন্ত মুখে উচ্চারণ করতে চাইলেন না। সেটা নাকি সুজাতার রুচিতে বাধে। এর আগে একুশের বিধানসভা ভোটে তৃণমূল ভরসা রেখেছিল সুজাতার উপর। কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। এরপর মাটি কামড়ে পড়ে থেকে পঞ্চায়েত ভোটে নিজের জাত চিনিয়েছেন সুজাতা। আর তারপরই এবার সরাসরি লোকসভা ভোটের টিকিট। এই প্রাপ্তির পর নিজের অনুভূতি গোপন রাখলেন না সুজাতা। বললেন, ‘নিজেকে ধন্য মনে করছি’।

কিন্তু এরপর সৌমিত্র খাঁ প্রসঙ্গ উঠতেই সোজাসাপ্টা জবাব, ‘আমি তাঁর নাম উচ্চারণ করব না। কারণ, আমার তাতে রুচিতে বাধে। আমি শুধু একটাই কথা বলব, বিষ্ণুপুরের মানুষকে উনি যেভাবে ঠকিয়েছেন, দলের মানুষের পর্যন্ত পাশে থাকেননি… আজ আমি নিশ্চিত সেই মানুষটাকে বিষ্ণুপুরের আমজনতা ছুড়ে ফেলে দেবে।’

যেদিন সুজাতা তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেদিন সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে দিতে কেঁদে ফেলেছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। আক্ষেপ মিশ্রিত গলায় সৌমিত্র বলেছিলেন, ‘তৃণমূল এত বড় চোর, শেষে আমার বউটাকেও চুরি করল।’ সেই সৌমিত্র খাঁ আজ অবশ্য বিপরীতে সুজাতা মণ্ডলের থাকা নিয়ে এতটুকুও ভাবিত নন। বরং, রেকর্ড ব্যবধানে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সৌমিত্র। বিজেপি নেতা বলেন, ‘বিষ্ণুপুর লোকসভায় যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতেন, তাহলে রাজনৈতিকভাবে ভোট হত। একটা প্রতিযোগিতা হত। এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হত। অতীতে অনেক রেকর্ডই তো ভেঙেছি… কিন্তু এবার আমার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে বিজেপি জিতবে।’

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা