AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: আমি সই করে দিলাম, জানি না আমার সইয়ের কত মূল্য আছে: মমতা

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বললেন, 'কুসুম্বা গ্রামে আমি জন্মেছি। কিন্তু চাকাইপুরে যাওয়া হয়নি। ওটা আমার পিতৃদেবের গ্রাম। আমার পিতৃভূমি। কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। আমাদের অনেক দেবোত্তর সম্পত্তিও ছিল। সেগুলি আমার বাবা নেননি। আমার জ্যাঠামশাইয়ের ছেলে-মেয়েরা সেখানে আছেন, তাঁরাই দেখাশোনা করেন।'

Mamata Banerjee: আমি সই করে দিলাম, জানি না আমার সইয়ের কত মূল্য আছে: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: May 05, 2024 | 4:41 PM
Share

লাভপুর: বীরভূমের কুসুম্বা গ্রামেই জন্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সেই কুসুম্বার কাছেই রয়েছে চাকাইপুর গ্রাম। লোকসভা ভোটের আগে বীরভূমের লাভপুরের সভা থেকে সেই গ্রামের কথা শোনালেন তৃণমূল সুপ্রিমো। এই অঞ্চলে তাঁদের পৈতৃক দেবোত্তর সম্পত্তি মন্দির নির্মাণের জন্য দিয়ে দিয়েছেন তিনি, সে কথাও শোনালেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, ‘কুসুম্বা গ্রামে আমি জন্মেছি। কিন্তু চাকাইপুরে যাওয়া হয়নি। ওটা আমার পিতৃদেবের গ্রাম। আমার পিতৃভূমি। কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। আমাদের অনেক দেবোত্তর সম্পত্তিও ছিল। সেগুলি আমার বাবা নেননি। আমার জ্যাঠামশাইয়ের ছেলে-মেয়েরা সেখানে আছেন, তাঁরাই দেখাশোনা করেন।’

তৃণমূল সুপ্রিমো বললেন, তিনি যখন কুসুম্বায় মামার বাড়িতে গিয়েছিলেন, তখন কয়েকজন মমতার কাছে এসে রামপুরহাটের এক দেবোত্তর সম্পত্তির কথা বলেছিলেন। মমতাকে তাঁরা বলেছিলেন, সেখানে তাঁরা একটি মন্দির বানাতে চান। সেই কথা জানিয়ে তৃণমূল সুপ্রিমো বললেন, ‘আমি তো দেখলাম না কাগজটায় কী লেখা আছে। আশিসদা আমাকে বললেন, আমিও সই করে দিলাম। আমার সইয়ের মূল্য কতটা আছে, সেটাও আমি জানি না। যেহেতু দেবোত্তর সম্পত্তিটা আমাদের পরিবারের।’

এরপর মমতা নিজেই আফশোসের সঙ্গে বললেন, ‘আজ পর্যন্ত আমার চাকাইপুর যাওয়া হয়নি। এটা খুব খারাপ।’ তবে এরপর যখনই তিনি কুসুম্বা গ্রামে যাবেন, তখনই চাকাইপুর গ্রামে তিনি যাবেন বলে কথা দিলেন লাভপুরের সভা থেকে। মমতা জানালেন, ওই অঞ্চলে তিনি অনেকটা সময় কাটিয়েছেন ছোটবেলায়। কুসুম্বার আশপাশের অনেকগুলি গ্রামেও তাঁর চেনা, সে কথাও জানালেন মমতা।

Follow Us
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের