AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South Dinajpur: পুকুরের পাশ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

South Dinajpur: প্রতিদিনের মতো শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই ব্যক্তি। রাতে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি করে বাড়ির লোকজন। তবে খোঁজ মেলেনি।

South Dinajpur: পুকুরের পাশ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
পুকুরের পাশ থেকে দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 22, 2024 | 6:26 PM
Share

বংশীহারী: পুকুরের পাশ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রবিবার সকালে বুনিয়াদপুর পুরসভার আমই এলাকার পুকুরের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম মন্টু হাঁসদা(৪২)। বাড়ি বুনিয়াদপুর পুরসভার গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের লম্বা গৌরীপাড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই ব্যক্তি। রাতে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি করে বাড়ির লোকজন। তবে খোঁজ মেলেনি। অবশেষে রবিবার সকালে এলাকার একটি পুকুরের ধারে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।

প্রত্যক্ষদর্শীরা প্রথমে থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করে। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি বালুরঘাট ময়নাতদন্তের জন্য পাঠায় বংশীহারী থানার পুলিশ। কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের দাবি, এমনিতে কোনও শারীরিক অসুস্থতা ছিল না। সেক্ষেত্রে কেউ খুন করেছে কিনা, তা নিয়ে সন্ধিহান পরিবার।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর