AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC-BJP: তৃণমূল কর্মীকে ইটের আঘাত, ভোটের আগে তপ্ত গোঘাট

Arambag: অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে ইট ছুড়ে মারে। তাতে সৌরভ ঘোষ নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন। গোঘাট থানার পুলিশ খবর পেয়ে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। পরে দলীয় কর্মীরা তাঁকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

TMC-BJP: তৃণমূল কর্মীকে ইটের আঘাত, ভোটের আগে তপ্ত গোঘাট
হাসপাতালে নিয়ে আসা হয় তৃণমূল কর্মীকে।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2024 | 11:09 PM
Share

আরামবাগ: প্রচার চলাকালীন তৃণমূল কর্মীকে ইট মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি অভিযোগ মানতে নারাজ। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় গোঘাটের শুনিয়া গ্রামে। এক তৃণমূল কর্মীকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মীরা টোটোয় চেপে স্লোগান দিতে দিতে প্রচারে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা হয়।

অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে ইট ছুড়ে মারে। তাতে সৌরভ ঘোষ নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন। গোঘাট থানার পুলিশ খবর পেয়ে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। পরে দলীয় কর্মীরা তাঁকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

যদিও অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেত্রী দোলন দাস। তিনি বলেন, “পুরোটাই মিথ্যা কথা। আসলে ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের নাটক বাড়ছে। গ্রামের ভিতর প্রচারে গিয়েছে, সেখানে সাধারণ মানুষ ইট ছুড়েছে। এখানে বিজেপির কোনও কর্মীর কোনও দোষ নেই। এখানে শুধুমাত্র বিজেপি কর্মীদের ফাঁসাতে, মিথ্যা মামলা দিতে নাটক সাজানো হচ্ছে।” পঞ্চম দফায় ২০ মে আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে তপ্ত এলাকার রাজনীতি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?