AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baidyabati Municipality: চিকিৎসক দিবসে বিধানচন্দ্রের জায়গায় বিআর আম্বদকরের ছবি! পুরসভা বলল ‘প্রিন্টিং মিস্টেক’

Baidyabati Municipality: বিষয়টি নজরে আসতেই শুরু হয় প্রতিবাদ। চিকিৎসক দীপ্তেন চট্টোপাধ্যায়। তিনি বলেন,"চিকিৎসক দিবস সারা দেশেই পালিত হয়।বৈদ্যবাটি পুরসভাও পালন করেছে ভাল কথা। কিন্তু চিকিৎসকদের সম্মান জানাতে গিয়ে মস্তবড় ভুল করেছে তারা।

Baidyabati Municipality: চিকিৎসক দিবসে বিধানচন্দ্রের জায়গায় বিআর আম্বদকরের ছবি! পুরসভা বলল 'প্রিন্টিং মিস্টেক'
বৈদ্যবাটি পুরসভার কাণ্ডে হইহইImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 04, 2024 | 4:13 PM
Share

বৈদ্যবাটি: কী কাণ্ড! চিকিৎসক দিবসে বিধানচন্দ্র রায়ের ছবির বদলে বিআর আম্বেদকরের ছবি। আর তাঁকেই জানানো হল শ্রদ্ধা। শোরগোল শুরু চিকিৎসক মহলে। যদিও বৈদ্যবাটি পুরসভার দাবি গোটাটানেই ছাপানোর ভুল।

বৈদ্যবাটি পুরসভা গত ১লা জুলাই চিকিৎসক দিবস পালন করে। ওই দিন প্রায় প্রতিটি চিকিৎসকদের বাড়িতে গিয়ে সম্মান জানানো হয়। কাউন্সিলররা চিকিৎসকদের হাতে সেই সম্মান তুলে দেন। ছবি তোলেন। তবে ফ্রেমে বাঁধানো মানপত্রে দেখা যায় মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। পাশে রয়েছে বি আর আম্বেদকরের ছবি।

বিষয়টি নজরে আসতেই শুরু হয় প্রতিবাদ। চিকিৎসক দীপ্তেন চট্টোপাধ্যায়। তিনি বলেন,”চিকিৎসক দিবস সারা দেশেই পালিত হয়।বৈদ্যবাটি পুরসভাও পালন করেছে ভাল কথা। কিন্তু চিকিৎসকদের সম্মান জানাতে গিয়ে মস্তবড় ভুল করেছে তারা। অথবা কে বিধান রায় আর কে আম্বেদকর তা চিনতে পারেনি। আম্বেদকর হলেন সংবিধান প্রণেতা আর বিধান রায় পশ্চিমবঙ্গের রূপকার কিংবদন্তি একজন চিকিৎসক ছিলেন। তার জন্মদিনে সম্মান আর ছবিই নেই।”

বিষয়টি নিয়ে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত বলেন,”আমরা প্রতিবছরই চিকিৎসকদের সম্মান জানাই। ১লা জুলাই চিকিৎসক দিবসে। শহরের ১১০ জন চিকিৎসককে এবার সম্মান দেওয়া হয়। একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই মানপত্র করার জন্য সে কলকাতা থেকে করিয়ে নিয়ে আসে। বিধানচন্দ্র রায়ের বদলে ছবি বসিয়ে দিয়েছে এটা প্রিন্টিং মিসটেক। কারো নজরেই পড়েনি। আরও কয়েকজন চিকিৎসকের সঙ্গে আমার কথা হয়েছে। আমি বলেছি ছবি বদলে দেওয়া হবে।”

Follow Us