AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachana Banerjee: ‘যা হবে, হাসিমুখে মেনে নেব’, কতজন তাঁকে ভোট দিয়েছেন নিশ্চিত নন রচনা

Lok Sabha Election: গণনাকেন্দ্র পরিদর্শনের পর ছোট পর্দার দিদি নম্বর ওয়ান নিজের প্রচারের উপর ভরসা রেখেও বললেন, 'ভোটবাক্স কথা বলবে। আর কিছুটা ওপরওয়ালার হাতও আছে।' পাশাপাশি রচনা এও বললেন, 'যা হবে, আমি হাসি মুখে মেনে নেব। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।'

Rachana Banerjee: 'যা হবে, হাসিমুখে মেনে নেব', কতজন তাঁকে ভোট দিয়েছেন নিশ্চিত নন রচনা
রচনা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 9:19 PM
Share

হুগলি: রাজনীতি পা দিয়েই একেবারে লোকসভা ভোটের প্রার্থী। টানা প্রচার করেছেন হুগলির মাটিতে। এবার গণনার পালা। রাত পোহালেই ভোটগণনা। তার আগে সোমবার রাতে গণনাকেন্দ্র ঘুরে দেখলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। গণনাকেন্দ্র পরিদর্শনের পর ছোট পর্দার দিদি নম্বর ওয়ান নিজের প্রচারের উপর ভরসা রেখেও বললেন, ‘ভোটবাক্স কথা বলবে। আর কিছুটা ওপরওয়ালার হাতও আছে।’ পাশাপাশি রচনা এও বললেন, ‘যা হবে, আমি হাসি মুখে মেনে নেব। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।’

উল্লেখ্য, নির্বাচনী প্রচার পর্বে রচনার রোড শো’য়ে, সভায় প্রচুর মানুষকে ভিড় করতে দেখা গিয়েছে। তবে তাঁদের মধ্যে কত মানুষ রচনাকে ভোট দিয়েছেন, সেটা নিয়ে এখনও নিশ্চিত নন ছোট পর্দার দিদি নম্বর ওয়ান। তাঁর কথায়, ‘কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন। তাঁরা ভোটবাক্সে ভোট দিয়েছেন কি না, সেটা কাল বুঝতে পারব। এখনও বুঝতে পারছি না। তাঁরা ভালবাসেন বলে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তাঁদের মধ্যে কতজন তৃণমূল, কতজন বিজেপি, কতজন সিপিএম সেটা কেউ জানি না। ভোটবাক্সে কে কোন বোতাম টিপেছেন, সেটা কেউ জানি না।’

লোকসভা ভোটের প্রচার পর্বে রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিভিন্ন মিম ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে মাঝে মধ্যে বিরক্তিও প্রকাশ করতে দেখা গিয়েছিল রচনাকে। তবে আজ গণনাকেন্দ্র পরিদর্শন করে বেশ খোশ মেজাজেও দেখা গেল রচনাকে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়