AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna Abhijan: খুঁজে খুঁজে ধরপাকড়, আন্দোলনকারীদের মার পুলিশের

Nabanna Abhijan: এ দিকে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় ধরপাকড় প্রক্রিয়া। লাঠি উঁচিয়ে এগিয়ে যায় পুলিশ। আন্দোলনকারীরা যে যেখানে লুকিয়ে ছিলেন, খুঁজে খুঁজে বের করে ছত্রভঙ্গ করা শুরু করে পুলিশ। লাঠিপেটা করে বের করা হয় তাঁদের। এ দিকে, জলকামান ছোড়া শুরু হতেই আন্দোলনকারীরা পিছু হঠতে শুরু করে।

Nabanna Abhijan: খুঁজে খুঁজে ধরপাকড়, আন্দোলনকারীদের মার পুলিশের
আন্দোলনকারীদের মারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 27, 2024 | 3:29 PM
Share

হাওড়া ময়দান: নবান্ন অভিযান ঘিরে আজ সব থেকে বেশি অশান্ত হাওড়া ময়দান। আন্দোলনকারীরা যখন পুলিশের দিকে এগিয়ে গিয়েছেন, পাল্টা তখন আক্রমণে পুলিশও। ছোড়া হয়েছে জল কামান, কাঁদানে গ্যাস, সঙ্গে লাঠিপেটা।

এ দিকে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় ধরপাকড় প্রক্রিয়া। লাঠি উঁচিয়ে এগিয়ে যায় পুলিশ। আন্দোলনকারীরা যে যেখানে লুকিয়ে ছিলেন, খুঁজে খুঁজে বের করে ছত্রভঙ্গ করা শুরু করে পুলিশ। লাঠিপেটা করে বের করা হয় তাঁদের। এ দিকে, জলকামান ছোড়া শুরু হতেই আন্দোলনকারীরা পিছু হঠতে শুরু করে।

এ দিকে পুলিশ হাতে লাঠি তুলতেই শুরু ইট বৃষ্টি। পুলিশকে উদ্দেশ্য করে ছোড়া হয় ইট। এমনকী ইটের আঘাতে আহত হন এক পুলিশ কর্মী। মাথা ফাটে তাঁর। পরে যদিও আন্দোলনকারীরাই তাঁকে উদ্ধার করে। উল্লেখ্য,সকাল থেকেই হাওড়া ময়দানে মিছিল করতে দেখা যায় সংগ্রামী যৌথ মঞ্চকেও। দেখা যায় মঞ্চের নেতা ভাস্কর ঘোষকেও। আহত পুলিশ কর্মীর পাশেও হাঁটতে দেখা যায় তাঁকে। সেখানেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তুমুল ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। লাগাতার কাঁদানে গ্যাস চার্জের মধ্যে রাস্তা আকড়ে পড়ে থাকতে দেখা যায় বহু আন্দোলনকারীকে। পুলিশ-আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নয় ফরশোর রোডও। এর হাওড়া ব্রিজেও এক পুলিশ কর্মীর মাথা ফাটতে দেখা যায়।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি