AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: চাই আলাদা মহকুমা! মুখ্যমন্ত্রীর সফরের আগে পথে নামল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ

Jalpaiguri: মহকুমা গঠনের জন্য যা যা প্রয়োজন তার সমস্তই রয়েছে ধূপগুড়িতে। দুটি ব্লক, দুটি থানা, চার লাখের বেশি জনসংখ্যা সমস্ত কিছুই।

Dhupguri: চাই আলাদা মহকুমা! মুখ্যমন্ত্রীর সফরের আগে পথে নামল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ
পথে নাগরিক মঞ্চ (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 8:22 AM
Share

জলপাইগুড়ি: আগামীকাল ফের উত্তরবঙ্গ যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে সেখানে পৌঁছবেন তিনি। চার দিনের এই সফরে তাঁর রয়েছে একাধিক কর্মসূচি। এদিকে, মুখ্যমন্ত্রীর এই সফরের আগে ফের জলপাইগুড়ির ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে আবারও পথে নামল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। শনিবার সন্ধ্যায় এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল করা হয় শহরে। মিছিলটি গোটা ধূপগুড়ি শহর পরিক্রমা করে। মিছিলের শেষে শহরের প্রাণকেন্দ্র চৌপথিতে একটি পথসভাও করা হয়।

এই প্রথম নয়, এর আগেও ধূপগুড়িতে একাধিক কর্মসূচি নিয়েছিল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। প্রায় ১০ বছর ধরে তারা দাবি তুলে আসছিল ধূপগুড়িকে মহকুমা এবং ধূপগুড়ি ব্লককে ভেঙে বানারহাটকে পৃথক ব্লক করতে হবে। ইতিমধ্যেই বানারহাট ব্লক গঠিত হয়েছে, তবে ধূপগুড়ি এবং বানারহাট ব্লককে নিয়ে ধূপগুড়ি মহকুমা আজও গঠন হয়নি।

উল্লেখ্য বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী ধূপগুড়িতে এক রাজনৈতিক সভা থেকে ঘোষণা করেছিলেন যে ধূপগুড়িকে মহাকুমা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই সরকারি কাজ সম্পন্ন হলেই ধূপগুড়িকে মহাকুমা ঘোষণা করা হবে। বিধানসভা নির্বাচনের পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর সফরের মুখেই ফের আন্দোলনে ধূপগুড়ি মহাকুমার নাগরিক মঞ্চ।

ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে এদিনের এই মিছিল এবং পথসভায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ পা মেলান। মিছিলের শেষে পথ সভায় বক্তব্য রাখেন ধূপগুড়ি মহাকুমার নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাসগুপ্ত, শিক্ষাবিদ জয় বসাক, বিশিষ্ট সাংবাদিক সপ্তর্ষি সরকার। ধূপগুড়িকে মহকুমা করার কারণ এবং গুরুত্বগুলি আলোচনা করেন।

উল্লেখ্য, মহকুমা গঠনের জন্য যা যা প্রয়োজন তার সমস্তই রয়েছে ধূপগুড়িতে। দুটি ব্লক, দুটি থানা, চার লাখের বেশি জনসংখ্যা সমস্ত কিছুই। তাই ধূপগুড়িকে মহকুমা গঠনের দাবি যথার্থ বলেই মনে করেন ওয়াকিবহাল মহল। অনিরুদ্ধ দাসগুপ্ত বলেন, “এর আগেও আমরা ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে আন্দোলন করেছি। আজ পথসভা করা হল, আগামীতে অনশন করার চিন্তাভাবনা নেওয়া হচ্ছে। মহকুমা নাগরিক মঞ্চ যৌথভাবে আলোচনা করে এমনটাই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধূপগুড়িকে মহাকুমা ঘোষণা না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।”

আরও পড়ুন: Jalpaiguri Suicide: ‘আমার স্বামীকে দলেরই লোকজন আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে’, বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলরের

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন