AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: ‘…পদত্যাগ করুন’, দলেরই বিধায়কের ক্ষোভের মুখে এবার রাজ্যের মন্ত্রী

Humayun Kabir: বস্তুত, বেশ কয়েকদিন ধরেই সংবাদে রয়েছেন সিদ্দিকুল্লা। ওয়াকফ বিলের বিরোধিতার সময় তিনি দাবি করেছিলেন দল তাঁকে জানায়নি। এমনকী, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও আক্রমণ করতে শোনা গিয়েছে তাঁকে।। তারপর গতকালের মন্তব্য়ের পর থেকে রাজনীতির অলিগলিতে প্রশ্ন ঘুরছে তবে কি তৃণমূলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে সিদ্দিকুল্লার।

Humayun Kabir: '...পদত্যাগ করুন', দলেরই বিধায়কের ক্ষোভের মুখে এবার রাজ্যের মন্ত্রী
হুমায়ুন কবীর, ভরতপুরের বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 04, 2025 | 11:10 PM
Share

মুর্শিদাবাদ: রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্যের পর এবার মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার সংখ্যালঘু বিত্তনিগমের অনুষ্ঠান থেকে সিদ্দিকুল্লা বলেছিলেন, “আমি বা আমার মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি… জানি না নবান্ন কতটা এর মূল্য দিয়েছে।” পাল্টা আবার হুমায়ুন বললেন, “যদি ওকে সম্মান না দেয় তাহলে উনি আছেন কেন?”

বস্তুত, বেশ কয়েকদিন ধরেই সংবাদে রয়েছেন সিদ্দিকুল্লা। ওয়াকফ বিলের বিরোধিতার সময় তিনি দাবি করেছিলেন দল তাঁকে জানায়নি। এমনকী, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও আক্রমণ করতে শোনা গিয়েছে তাঁকে। তারপর গতকালের মন্তব্য়ের পর থেকে রাজনীতির অলিগলিতে প্রশ্ন ঘুরছে তবে কি তৃণমূলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে সিদ্দিকুল্লার। এরই মধ্যে এবার রাজ্যের মন্ত্রীকে এক প্রকার আক্রমণ শানালেন হুমায়ুন কবির।

তৃণমূল বিধায়ক বলেন, “উনি ক্যাবিনেটের সদস্য হয়ে যদি নবান্নতে ওঁর গুরুত্ব না থাকে তাহলে উনি আছেন কেন? রিজাইন দিক। উনি তো জামেতুল মুজাহিদিনের রাজ্য সভাপতি আবার তৃণমূল বিধায়ক। মমতার মন্ত্রীসভার সদস্য। এই জায়গায় থেকে এমন সস্তার কথা মোটেই ঠিক। নীতিহীন মানুষকে কিন্তু একদিন মানুষই ছুঁড়ে ফেলবেন। এই রকম মূল্যবোধহীন কথা বলা একদমই উচিৎ নয়।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?