AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: বিছানায় পড়ে স্ত্রী-পুত্রের দেহ, ঝুলছেন ব্যক্তি, জানালা দিয়ে দেখে আঁতকে উঠল পরিবার

Man kills wife and son: বেলডাঙা থানার পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে নিয়ে যায় ও ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই নৃশংস ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তার তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ। সঞ্জিতের মা অঝোরে কেঁদে চলেছেন। তিনি বলেন, "আমার বউমা ভাল ছিল না। তার জন্যই এমন হয়েছে। একবার চলে গিয়েছিল। তাকে নিয়ে এসেছিল বউমা।"

Murshidabad: বিছানায় পড়ে স্ত্রী-পুত্রের দেহ, ঝুলছেন ব্যক্তি, জানালা দিয়ে দেখে আঁতকে উঠল পরিবার
কী বলছেন মৃত ব্যক্তির মা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2025 | 9:28 AM
Share

মুর্শিদাবাদ: মর্মান্তিক। স্ত্রী ও সাত বছরের সন্তানকে গলা কেটে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে। এরপর নিজেও আত্মঘাতী হলেন তিনি। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার আণ্ডিরন হালদার পাড়ায়। মৃতরা হলেন সঞ্জিত হালদার (৪০), মৌসুমী হালদার (২৮) এবং রায়হান হালদার(৭)। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে এই ঘটনা ঘটিয়েছেন সঞ্জিত।

পুলিশের অনুমান, গতকাল রাতে সঞ্জিত হালদার নিজের ঘরে স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে গলা কেটে হত্যা করেন। তারপর নিজে ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সকালের দিকে সঞ্জিতের মা বাথরুম যাওয়ার সময় জানালা দিয়ে দেখতে পান, তাঁর ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলছে। চিৎকার শুরু করেন তিনি। প্রতিবেশীরা এসে ঘরে দরজা খুলে দেখেন, সঞ্জিতের স্ত্রী ও ছেলের গলা কাটা নিথর দেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় বেলডাঙা থানায়।

বেলডাঙা থানার পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে নিয়ে যায় ও ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই নৃশংস ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তার তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ। সঞ্জিতের মা অঝোরে কেঁদে চলেছেন। তিনি বলেন, “আমার বউমা ভাল ছিল না। তার জন্যই এমন হয়েছে। একবার চলে গিয়েছিল। তাকে নিয়ে এসেছিল বউমা।” সঞ্জিতের দিদি শিবাণী মণ্ডল বলেন, “আমার ভাই বউকে খুব ভালবাসত। বলত, বউকে কেউ কিছু বলবি না।”

Murshidabad Murder

কান্নায় ভেঙে পড়েছেন মৃত ব্যক্তির মা-দিদি

মঙ্গল হালদার নামে এক প্রতিবেশী বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। কিন্তু, কেন অশান্তি হত, তা জানি না। পুজোর সময়ও স্বামী-স্ত্রী একসঙ্গে জামাকাপড় কিনতে গিয়েছিল।” সঞ্জিত রাজমিস্ত্রির কাজ করতেন। এছাড়াও অন্য কাজ করতেন। তবে কোনও নেশা করতেন না বলে প্রতিবেশীরা জানান।

Follow Us
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন