AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: লোহার রড দিয়ে BJP কর্মীকে মার, জামা তুলে পিঠের কালশিটে দাগ দেখালেন গৌতম

Nadia: এর আগে বিজেপির এক মহিলা এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ উঠছিল। এরপর উকিলনাড়া মিস্ত্রিপাড়া এলাকায় থেকেও একই অভিযোগ এল। এলাকার মানুষজন কার্যত আতঙ্কগ্রস্ত। অভিযোগ, গতকাল রাতে এই এলাকায় বাইক বাহিনী তাণ্ডব চালায়।

Nadia: লোহার রড দিয়ে BJP কর্মীকে মার, জামা তুলে পিঠের কালশিটে দাগ দেখালেন গৌতম
বিজেপি এজেন্টকে মারধরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 10, 2024 | 10:07 AM
Share

নদিয়া: চার কেন্দ্রে উপনির্বাচন। কিন্তু সেই উপনির্বাচনেও জায়গায়-জায়গায় অশান্তির ছবি প্রকাশ্যে আসছে। নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ। গৌতম বিশ্বাস নামে ওই এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে।

এর আগে বিজেপির এক মহিলা এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ উঠছিল। এরপর উকিলনাড়া মিস্ত্রিপাড়া এলাকায় থেকেও একই অভিযোগ এল। এলাকার মানুষজন কার্যত আতঙ্কগ্রস্ত। অভিযোগ, গতকাল রাতে এই এলাকায় বাইক বাহিনী তাণ্ডব চালায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত্রিবেলা বাইকে করে মুখে কাপড় বেঁধে এসে লোহার রড নিয়ে আসে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন লোক। তাঁরা বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায়। মারধর করা হয়। অভিযোগ ওঠে বিজেপির এজেন্ট গৌতম বিশ্বাসকে মারধর করা হয়।

গৌতমবাবু বলেন, “আমি বাড়িতে শুয়েছিলাম। সেই সময় ঘরের চালের উপর ইট বৃষ্টি। আমার নাম ধরে চিৎকার করছিল। গালিগালাজ করছিল। বাড়ি থেকে ডেকে এনে লোহার রড বাঁশ দিয়ে মারধর করা হয়েছে। তবে যাঁরা এসেছিলেন তাদের চিনতে পারিনি।” এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “ওই কেন্দ্রে  পরাজয় নিশ্চিত জেনে আতঙ্কের আবহ তৈরি করতে চাইছে তৃণমূল। কিন্তু মানুষ রুখে দাঁড়াবে। মেরে বিজেপিকে রোখা যাবে না। যত মারুক, ভাঙচুর করুক বিজেপি ময়দান ছেড়ে যাবে না।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?