AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School: পড়াশোনার ‘অন্তর্জলি’! শ্রাদ্ধের রান্না হচ্ছে স্কুলে

Katwa: ঘটনাটি ঘটেছে কাটোয়ার গাফুলিয়া দাস পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলেই মঙ্গলাবর সকাল থেকে চলছিল এলাকার এক শ্রাদ্ধ বাড়ির রান্না। এমনকী নিমন্ত্রিতদের স্কুলেই খাওয়ানো হতো বলে খবর। বাউন্ডারি দিয়ে ঘেরা স্কুলের মধ্যেই ছাউনি টাঙানো হয়েছিল।

School: পড়াশোনার 'অন্তর্জলি'! শ্রাদ্ধের রান্না হচ্ছে স্কুলে
| Edited By: | Updated on: Dec 03, 2024 | 3:24 PM
Share

কাটোয়া: স্কুল প্রাঙ্গণে টাঙানো হয়েছে চাঁদোয়া। সেখানে চলছে রান্না। কী ভাবছেন পড়ুয়াদের মিড ডে মিলের রান্না চলছে? না একদমই নয়। শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানের রান্না। অর্থাৎ, একদিকে যখন পড়ুয়ারা আসছে ক্লাস করতে, সেই সময় স্কুলের ভিতরেই তোড়জোড় চলছে শ্রাদ্ধবাড়ির অনুষ্ঠানের।

ঘটনাটি ঘটেছে কাটোয়ার গাফুলিয়া দাস পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলেই মঙ্গলাবর সকাল থেকে চলছিল এলাকার এক শ্রাদ্ধ বাড়ির রান্না। এমনকী, নিমন্ত্রিতদের স্কুলেই খাওয়ানো হতো বলে খবর। বাউন্ডারি দিয়ে ঘেরা স্কুলের মধ্যেই ছাউনি টাঙানো হয়েছিল। এরপর গ্যাস জ্বালিয়ে ওভেনে চলছিল ৬০০ লোকের রান্নার তোড়জোড়। এ দিকে, স্কুলের সময় হওয়ায় ধীরে ধীরে পড়ুয়ারাও আসতে শুরু করেছিল স্কুলে। একদিকে চলবে স্কুলের ক্লাস, আর অন্য দিকে চলবে রান্না। এটাই বোধহয় ঠিক করেছিলেন প্রধান শিক্ষক।

তবে এলাকাবাসী মারফৎ সেই খবর পৌঁছয় সংবাদ মাধ্যমের কাছে। স্কুলের প্রধান শিক্ষক স্বীকার করে নেন ভুল হয়েছে। এলাকাবাসীরা অনুরোধ করায় স্কুলে রান্না চলছে। আগামী দিনে এমন হবে না।  ঘটনায় এসআই বলেন,  “এমন কোনও নিয়ম নেই। এটা হতে পারে না। খোঁজ নিচ্ছি।” যার বাড়ির শ্রাদ্ধের কাজ হচ্ছিল স্কুলে, সেই সনৎ দাস বলেন, “বাবা মারা গিয়েছে। সেই কারণে শ্রাদ্ধের কাজ করার জন্য এই স্কুলটা বেছে নিয়েছিলাম। গরিব মানুষ কোথায় যাব। সেই কারণে স্যর বললেন এখানেই করে নিতে।” প্রধান শিক্ষক প্রশান্ত ঘোষ বলেন, “এটা করা যায় না স্কুলের মধ্যে। আসলে উনি গরিব মানুষ সেই কারণে অনুমতি দিয়েছিলাম। আগামী দিনে হবে না। আমি খুলে দেওয়ার ব্যবস্থা করছি।”

Follow Us
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...
অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না এইভাবে স্ট্যাটাস চেক করুন
অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না এইভাবে স্ট্যাটাস চেক করুন
এবার শ্রীভূমি আর চেতলার পুজো কি হচ্ছে? সজল কী বললেন দেখুন
এবার শ্রীভূমি আর চেতলার পুজো কি হচ্ছে? সজল কী বললেন দেখুন