AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zeenat: ব্যর্থ প্রচেষ্টা! নদী পেরিয়ে জিনাত রওনা দিল মুকুটমণিপুরের উদ্দেশে

Zeenat: জিনাতের গলায় রেডিয়ো কলার রয়েছে, নিশ্চিতভাবে তার গতিবিধি ট্র্যাক হচ্ছে। কিন্তু বাংলায় ঢুকে গত দু’দিন ধরে যে সমস্ত জায়গায় যাচ্ছে, সেখানে ‘শ্যাডো জোন’ রয়েছে বলে রেডিয়ো কলারের হদিশ পাওয়া যাচ্ছে না।

Zeenat: ব্যর্থ প্রচেষ্টা! নদী পেরিয়ে জিনাত রওনা দিল মুকুটমণিপুরের উদ্দেশে
মুকুটমণিপুরের উদ্দেশে জিনাতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 27, 2024 | 11:33 PM
Share

পুরুলিয়া:  নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে জিনাত। সকাল থেকে রাত পর্যন্ত বনদফতরের সমস্ত প্রচেষ্টাকেই ব্যর্থ করে বাঘিনি পালিয়ে গেল। শুক্রবার সকাল থেকেই মানবাজার দু’নম্বর ব্লকের ডাঁগরডি বিটের পাঁইসাগোড়া জঙ্গলে জাল পেতে বাঘিনিকে ঘিরে রাখে রাত পর্যন্ত। কিন্তু বনদফতরের সমস্ত প্রচেষ্টাকেই ব্যর্থ করে চতুর জিনাত জাল টপকে পালাল। এই রাতে নাজেহাল অবস্থা বনদফতরের। সূত্র মারফত খবর, জিনাত রওনা দিয়েছে কুমারী নদী পার হয়ে মুকুটমণিপুরে উদ্দেশে।

জিনাতের গলায় রেডিয়ো কলার রয়েছে, নিশ্চিতভাবে তার গতিবিধি ট্র্যাক হচ্ছে। কিন্তু বাংলায় ঢুকে গত দু’দিন ধরে যে সমস্ত জায়গায় যাচ্ছে, সেখানে ‘শ্যাডো জোন’ রয়েছে বলে রেডিয়ো কলারের হদিশ পাওয়া যাচ্ছে না। নেটওয়ার্ক কেটে যাচ্ছে, সমস্যা হচ্ছে। পুরুলিয়ার ক্ষেত্রেও এই সমস্যা প্রবল ছিল। যতই জিনাত পাহাড়ি অঞ্চলে ঘোরাফেরা করছে, তাকে নেটওয়ার্কের মাধ্যমে খুঁজে পাওয়ার সমস্যা হচ্ছে।

তাই খাবারের লোভ দেখিয়েও তাকে খাঁচাবন্দি করা যায়নি জিনাতকে।  আতঙ্কের প্রহর গুনছেন গ্রামবাসীরা। তবে আশাবাদী বাঘ বিশেষজ্ঞরা। বাংলার যে সমস্ত আধিকারিকরা বাঘকে ট্র্যাক করার চেষ্টা করছেন, তাঁরা অত্যন্ত দক্ষ। শীঘ্রই বাগে আসবে জিনাত।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন