AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South 24 Parganas: কালো প্লাস্টিক থেকে উঁকি দিচ্ছিল মাংসের পিস! স্রেফ কষা মাংস-রুটি খেতে চেয়েছিল দুই বন্ধু, যেতে হল শ্রীঘরে… কেন জানেন?

South 24 Parganas: ধৃতরা হরিণের মাংস খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছিল বলে জেরায় স্বীকার করেছে বলে দাবি বনকর্মীদের। গোপন সূত্রে খবর পেয়ে পিছু নেন বনদফতরের কর্মীরা। পরে নামখানার দক্ষিণ চন্দন পিড়ি এলাকা থেকে দু’জন হরিণের মাংস-‌সহ হাতেনাতে ধরা হয় বলে জানা গিয়েছে।

South 24 Parganas: কালো প্লাস্টিক থেকে উঁকি দিচ্ছিল মাংসের পিস! স্রেফ কষা মাংস-রুটি খেতে চেয়েছিল দুই বন্ধু, যেতে হল শ্রীঘরে... কেন জানেন?
গ্রেফতার অভিযুক্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 9:58 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: কালো প্লাস্টিকে মোড়ানো ছিল। হাতে ঝুলছিল প্যাকেট। মাংসের টুকরো উঁকি মারছিল প্যাকেট থেকে। মাংস নিয়ে বাড়ি যাচ্ছিলেন দুই বন্ধু। কষা মাংস আর রুটি। কিন্তু রাস্তার মাঝেই পিছন থেকে এসে এক খপ্ করে হাত ধরলেন এক জন। দুই বন্ধুর বুক ধরপড়! কারণ নিজেদের ভুল তো তাঁরা জানেন! মাংসের প্যাকেট খুলতে বলতেই পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ধরা পড়ে গেল। হরিণের মাংস-সহ দু’জনকে হাতেনাতে ধরলেন বনকর্মীরা। ধৃত উদয় সরকার ও সুলেখা গিরি নামখানার হরিপুর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে এক কেজি করে মোট দু’কেজি হরিণের মাংস বাজেয়াপ্ত করেছে সুন্দরবনের রামগঙ্গা রেঞ্জ অফিসের অধীন ভগবতপুর বিট অফিসের বনকর্মীরা।

ধৃতরা হরিণের মাংস খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছিল বলে জেরায় স্বীকার করেছে বলে দাবি বনকর্মীদের। গোপন সূত্রে খবর পেয়ে পিছু নেন বনদফতরের কর্মীরা। পরে নামখানার দক্ষিণ চন্দন পিড়ি এলাকা থেকে দু’জন হরিণের মাংস-‌সহ হাতেনাতে ধরা হয় বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে বনদফতর। বাজেয়াপ্ত মাংস ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে উদয় সরকারের পুলিশ হেফাজত এবং সুলেখা গিরির জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

বনদফতর সূত্রের খবর, বেশ কিছু দিন আগে পাথর প্রতিমার ভগবতপুর এলাকা সংলগ্ন সুন্দরবনের জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল বেশ কয়েকটি হরিণ ধরার ফাঁদ। সেই ফাঁদ উদ্ধারের পর বনকর্মীরা তল্লাশি চালায়। কোনওভাবে চোরা শিকারীদের ধরতে না পারলেও তখন‌ থেকেই সুন্দরবনের জঙ্গলে বেআইনিভাবে হরিণ শিকার চক্রের সক্রিয় হওয়ার ঘটনা সামনে এসেছিল। এবার হরিণের মাংস-সহ দু’জন ধরা পড়ায় হরিণ শিকার চক্রের সক্রিয় থাকার বিষয়টি আরও জোরাল হল। ধৃতদের জেরা করে এই চক্রের বাকিদের পাশাপাশি চোরা শিকারিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?