West Bengal Election 2026 Live: ভোটের মুখে শাসনে ISF-TMC সংঘর্ষ, কুলটিতে বিজেপির প্রচারে ঝড় তুলতে ময়দানে মিঠুন
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের সমর্থনে ইসিএল সোদপুর এরিয়া অফিস থেকে চিনাকুড়ি-শীতলপুর হয়ে ডিসেরগড় পর্যন্ত রোড শো। সোদপুরের মাঠেই হেলিপ্যাড। সেখানেই নামবেন মিঠুন। সেখান থেকেই হবে রোড শো।

LIVE NEWS & UPDATES
-
ভোটের আগে গোসাবায় রেশন বন্ধের হুমকি, কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই তপ্ত রাজনৈতিক মহল। এর মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ভোটারদের ভয় দেখানো এবং রেশন বন্ধের হুমকির অভিযোগ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। অভিযোগের তির লাহিড়ীপুর গ্রাম তৃণমূল কংগ্রেস জেমসপুরের পঞ্চায়েত সদস্য সরোজ মৃধা এবং তাঁর দাদা গৌতম মৃধার বিরুদ্ধে।
-
মার্ক্সম্যান বুলেট প্রুফ গাড়ি এবার মিনাখাঁতে
অবাধ-শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে তৎপর নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী আগে থেকেই ছিল। এবার মিনাখাঁর ভোটে কেন্দ্রীয় বাহিনীর শক্তি বাড়াতে ময়দানে মার্ক্সম্যান বুলেট প্রুফ গাড়ি। এই গাড়িই এখন মিনাখাঁর রাস্তার অলিতে-গলিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই ঘুরছে। যা দেখতে রীতিমতো ভিড় করছে এলাকার মানুষ।
-
-
কুলটিতে মিঠুনের রোড শো
পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভায় মিঠুনের রোড শো। বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের সমর্থনে ইসিএল সোদপুর এরিয়া অফিস থেকে চিনাকুড়ি-শীতলপুর হয়ে ডিসেরগড় পর্যন্ত রোড শো। সোদপুরের মাঠেই হেলিপ্যাড। সেখানেই নামবেন মিঠুন। সেখান থেকেই হবে রোড শো।
Live Assembly Election 2026 News Updates in Bengali: শাসনে দলীয় পতাকা টাঙানো নিয়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, আইএসএফের কর্মীরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন সেই সময় তৃণমূল সমর্থকরা গিয়ে তাঁদের বেধড়ক মারধর করেন। অন্যদিকে তৃণমূলের অভিযোগ পুরানো আক্রোশের জের তাদের এক কর্মীকে মারধর করে আইএসএফ। আহত উভয়পক্ষের দু’জন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে হাড়োয়া বিধানসভার অন্তর্গত শাসন থানার ডেউপুকুর এলাকায়।
Published On - Apr 18,2026 11:00 AM
