AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunita Williams Return to Earth: সফট ল্যান্ডিং নয়, পৃথিবীর এই স্থানেই আছড়ে পড়বেন সুনীতা উইলিয়ামস, ঠিক থাকবেন তো?

Sunita Williams-Butch Wilmore: বিগত ৯ মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে থাকার পর, অবশেষে মঙ্গলবার বিকেলে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের সঙ্গে থাকবেন আরেকজন মার্কিন মহাকাশচারী ও রাশিয়ান কসমোনট।

Sunita Williams Return to Earth: সফট ল্যান্ডিং নয়, পৃথিবীর এই স্থানেই আছড়ে পড়বেন সুনীতা উইলিয়ামস, ঠিক থাকবেন তো?
সুনীতা উইলিয়ামস।Image Credit: PTI
| Updated on: Mar 17, 2025 | 9:25 AM
Share

ওয়াশিংটন: ৮ দিনের মহাকাশ সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে আটকে থাকতে হল ৯ মাস। অবশেষে পৃথিবীর বুকে ফিরবেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের আনতে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। কবে পৃথিবীতে ফিরবেন তারা? নাসা দিল উত্তর।

নাসার তরফে জানানো হয়েছে, বিগত ৯ মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে থাকার পর, অবশেষে মঙ্গলবার বিকেলে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের সঙ্গে থাকবেন আরেকজন মার্কিন মহাকাশচারী ও রাশিয়ান কসমোনট। মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে পৃথিবীর বুকে অবতরণ করবে মহাকাশযান।

তবে পৃথিবীতে ফিরে আসার এই যাত্রা খুব যে আরামদায়ক হবে, তা নয়। ফ্লোরিডার উপকূলে সমুদ্রের মধ্যে ছিটকে পড়বে মহাকাশযানের অংশ। তারপর সেই ক্য়াপসুল থেকে বেরিয়ে আসবেন তারা। তবে সমুদ্রের মাঝে ছিটকে পড়লেও, এতে সুনীতা উইলিয়ামস বা তার সহযাত্রীদের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই ক্যাপসুল এমনভাবেই তৈরি যে কোনওভাবে ভিতরে জল ঢুকবে না। সমুদ্রে আছড়ে পড়ার সময়ও তীব্র ঝাঁকুনিতে কোনও ক্ষতি হবে না।

নাসা জানিয়েছে, আজ, সোমবার সন্ধে থেকেই সুনীতা উইলিয়ামসদের ঘরে ফেরার লাইভ ব্রডকাস্ট শুরু হবে। মহাকাশযানের দরজা বা হ্যাচ বন্ধ হওয়ার প্রস্তুতি থেকে পৃথিবীতে ফেরা-পুরোটাই দেখা যাবে সচক্ষে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন