AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: ‘ভারতীয় শাড়ি পোড়াচ্ছেন না কেন?’, ‘বয়কট ভারতে’র ডাকের মাঝেই প্রশ্ন হাসিনার

India-Bangladesh: বিগত কয়েক সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, বাংলাদেশীরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছেন। বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি-ও এই ডাকে সমর্থন জানিয়েছে। এবার ভারতীয় পণ্য বয়কটের ডাক নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Sheikh Hasina: 'ভারতীয় শাড়ি পোড়াচ্ছেন না কেন?', 'বয়কট ভারতে'র ডাকের মাঝেই প্রশ্ন হাসিনার
শেখ হাসিনা। ফাইল চিত্রImage Credit: Facebook
| Updated on: Mar 31, 2024 | 6:47 AM
Share

ঢাকা: স্বাধীনতার লড়াই থেকে শুরু করে কোভিডকাল, বিপদের সময়ে বরাবরই পড়শি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। কিন্তু ভারতের এই সাহায্য-অবদান ভুলতে বসেছে বাংলাদেশ। ডাক দিয়েছে, ভারতীয় পণ্য বর্জনের। বিগত কয়েক সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, বাংলাদেশীরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছেন। বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি-ও এই ডাকে সমর্থন জানিয়েছে। এবার ভারতীয় পণ্য বয়কটের ডাক নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, “যারা বয়কটের ডাক দিচ্ছেন, তাদের স্ত্রী-দের কটা ভারতীয় শাড়ি আছে?”

সম্প্রতিই একটি জনসভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ভারতীয় পণ্য বর্জন করেন বলছেন, তাদের বউদের কটা ভারতীয় শাড়ি রয়েছে। তাহলে তারা বউদের শাড়িগুলি এনে পুড়িয়ে দিচ্ছেন না কেন? আপনারা বিএনপি নেতাদের এই প্রশ্নটা করেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন বহু মন্ত্রীরা ভারতে যেতেন। ওদের বউরা ভারত থেকে শাড়ি কিনে এনে এখানে বেচত।”

হাসিনা আরও বলেন, “আমি নিজেও দেখেছি, পাঁচজন মন্ত্রীর বউ একসঙ্গে যাচ্ছে। আমি দেখে বললাম, কী ব্যাপার পাঁচ মন্ত্রীর বউ একসঙ্গে? কলকাতা বিমানবন্দরে আমার চেনাজানা ছিল, আমি বলেছিলাম যে এরা কটা স্যুটকেস নিয়ে আসে আর কটা নিয়ে ফিরে আসেন, তা জানাতে। ওরাও বলেছিল, এরা একটা স্যুটকেস নিয়ে আসে আর সাত-আটটা নিয়ে ফেরে।”

প্রসঙ্গত, সম্প্রতিই ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছে বাংলাদেশে। কীভাবে হঠাৎ এই ডাক উঠল, তার সদুত্তর নেই। তবে বিশ্লেষকদের মতে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু যেমন ক্ষমতায় আসার আগে ইন্ডিয়া আউট প্রচার চালিয়েছিলেন, ঠিক তেমনই প্রচার চালানো হচ্ছে বাংলাদেশে। মূলত দেশীয় পণ্যের চাহিদা বাড়ানোর জন্যই ভারত বিরোধী এই প্রচার চালানো হচ্ছে বলে অনুমান।

Follow Us
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট