AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Islamic State: গায়ে বোমা বেঁধে ভিড়ে মিশেছিল দুই জঙ্গি! ইরানে জোড়া বিস্ফোরণের দায় নিল ইসলামিক স্টেট

Islamic State: ২০২০ সালে আমেরিকার ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারাল কাসেম সুলেমানির সমাধির কাছে এই বিস্ফেরণ ঘটিয়েছে ইসলামিক স্টেট। বৃহস্পতিবার নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে হামলার দায় স্বীকার করেছে তারা।

Islamic State: গায়ে বোমা বেঁধে ভিড়ে মিশেছিল দুই জঙ্গি! ইরানে জোড়া বিস্ফোরণের দায় নিল ইসলামিক স্টেট
জোড়া বিস্ফোরণের দায় নিল ইসলামিক স্টেট Image Credit: Facebook
| Updated on: Jan 05, 2024 | 2:55 PM
Share

তেহরান: ইরানের কেরমানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট বা আইএস। মধ্য প্রাচ্যের এই জঙ্গি সংগঠনের দুই সদস্য আত্মঘাতী হামলা চালিয়েছে। যাতে প্রাণ গিয়ছে প্রায় শতাধিক জনের। আহত সংখ্যা আরও বেশি। ২০২০ সালে আমেরিকার ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারাল কাসেম সুলেমানির সমাধির কাছে এই বিস্ফেরণ ঘটিয়েছে ইসলামিক স্টেট। বৃহস্পতিবার নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে হামলার দায় স্বীকার করেছে তারা। এই হামলাকে “dual martyrdom operation” হিসাবে উল্লেখ করেছে আইএস। 

কাসেম সুলেইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন কেরমানে তাঁর সমাধি কাছে। সেই ভিড়েই গায়ে বিস্ফোরক বেঁধে মিশে গিয়েছিল দুই আইএস জঙ্গি। আইএস-এর বিবৃতি অনুযায়ী সেই দুই জঙ্গির নাম ওমর আল-মওয়াহিদ এবং সায়েফুল্লা আল-মুজাহিদ। 

ইরানে এই জোড়া বিস্ফোরণের পর বার বার উঠে আসছিল ইজরায়েলের নাম। কারণ গাজার যুদ্ধ। সেই যুদ্ধে হামাসের পাশে থেকেছে ইরান। ইরানের নেতারা ইজরায়েল এবং আমেরিকাকে তীব্র আক্রমণ শানাচ্ছিলেন। যদিও আমেরিকার গোয়েন্দা বিভাগ এই হামলার পিছনে আইএস-এর হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল। ইসলামিক স্টেটের সেই ঘোষণা সেই আশঙ্কাকে সত্যি করল।

Follow Us
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
প্রায় ১ ঘণ্টা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
প্রায় ১ ঘণ্টা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার