AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nobel Prize 2024: যৌথভাবে অর্থনীতিতে নোবেল জিতলেন তিন অর্থনীতিবিদ

Nobel Prize 2024: ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন তিন অর্থনীতিবিদ - ডারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। সোমবার (১৪ অক্টোবর), রয়্যাল সুইডিশ আকাদেমি অব সায়েন্সেস নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করল।

Nobel Prize 2024: যৌথভাবে অর্থনীতিতে নোবেল জিতলেন তিন অর্থনীতিবিদ
অর্থনীতিতে নোবেল পাচ্ছেন - ডারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসনImage Credit: Twitter
| Updated on: Oct 14, 2024 | 4:27 PM
Share

স্টকহোম: ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন তিন অর্থনীতিবিদ – ডারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। ডারন অ্যাসেমোগ্লু মূলত তুর্কিয়ের ইস্তাম্বুল শহরের মানুষ। ১৯৯৩ সাল থেকে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যাপনা করেন। একই প্রতিষ্ঠানের অধ্যাপক, ব্রিটেনের শেফিল্ডের মানুষ সাইমন জনসন। আর ব্রিটিশ অর্থনীতিবিদ, জেমস এ. রবিনসন, বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। সোমবার (১৪ অক্টোবর), রয়্যাল সুইডিশ আকাদেমি অব সায়েন্সেস নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করল।

আকাদেমি জানিয়েছে, “কীভাবে প্রতিষ্ঠানগুলি গঠিত হয় এবং তা সমৃদ্ধিকে প্রভাবিত করে” এই বিষয়ে এই তিন অর্থনীতিবিদের গবেষণাকে স্বীকৃতি জানানো হয়েছে।

নোবেল পুরস্কার বলা হলেও, আসলে এটি নোবেল পুরস্কার নয়। এই পুরস্কার দেয় সুইডিশ কেন্দ্রীয় ব্যাঙ্ক। আনুষ্ঠানিক নাম, ‘আলফ্রেড নোবেলর স্মৃতিতে অর্থছনৈতিক বিজ্ঞানে দ্য সুইডিশ সেন্ট্রাল ব্যাঙ্ক পুরস্কার’। ১৮৯৫-এ আলফ্রেড নোবেল যে শেষ ইচ্ছাপত্রটি লিখেছিলেন, তাতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার প্রদানের জন্য তিনি তহবিল রেখেছিলেন। তার মধ্যে অর্থনীতি ছিল না। তিনি পাঁচটি বিভাগে পুরস্কার দিতে চেয়েছিলেন – পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বা ফিজিওলজি, সাহিত্য এবং শান্তি। তিনি মনে করতেন এই পাঁচটি বিভাগই মানব কল্যাণে সরাসরি অবদান রাখে।

১৯৬৮ সালে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্কের ৩০০ বছরে, অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া শুরু হয়। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেয় তারা। অন্যান্য পাঁচ বিভাগের সঙ্গেই অর্থনীতির নোবেল পুরস্কারও ঘোষণা করা হয়। সেই থেকে এখনও পর্যন্ত ৫৬বার অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার দেওয়া হয়েছে। ২৬ বার এককভাবে পুরস্কার জিতেছেন বিজয়ীরা। ২০ বার এই পুরস্কার ভাগ করে নিয়েছেন দুই প্রাপক। এইবার নিয়ে ১০বার তিনজন বিজয়ীর যৌথভাবে জিতেছেন নোবেল মেমোরিয়াল পুরস্কার।

Follow Us
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর