AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Holidays in May 2023: এই মাসে মোট ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, এক নজরে দেখে নিন তালিকা

Bank Holidays in May 2023: মে মাসে মোট ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা। তবে রাজ্য ভেদে এই ছুটি ভিন্ন ভিন্ন দিনে হবে। আর ব্যাঙ্কের দরজা বন্ধ থাকলেও অনলাইনে আর্থিক লেনদেন সহ বেশ কিছু পরিষেবা পাবেন গ্রাহকরা।

Bank Holidays in May 2023: এই মাসে মোট ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, এক নজরে দেখে নিন তালিকা
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 7:00 AM
Share

শেষ হতে চলেছে এই অর্থবর্ষের প্রথম মাস। এর সঙ্গে সঙ্গেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রকাশ করা হয়েছে আগামী মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা। ব্যাঙ্কের সঙ্গে নানা কাজ যুক্ত থাকে। পেনশন তোলা, টাকা তোলা ও আরও অন্যান্য় কাজের জন্য আমরা ব্যাঙ্কের দিকেই তাকিয়ে থাকি। তাই কবে ব্যাঙ্ক খোলা ও বন্ধ থাকছে তা নখ দর্পণে থাকা উচিত। নয়তো ভুল করে ব্যাঙ্ক ছুটির দিন দূর থেকে সেখানে হাজির হয়ে দেখলেন তালা ঝুলছে ব্যাঙ্কে। তাহলে সব পরিশ্রমই বৃথা। তাই আগে থাকতে আপনার শহরে কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা তা এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

আগামী মাসে শনি-রবিবার সহ উৎসব ও আরও অন্যান্য অনুষ্ঠান মিলিয়ে দেশজুড়ে মোট ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। তবে রাজ্য ভেদে এই ছুটির দিন ও সংখ্যাও ভিন্ন হবে। আসুন দেখে নিন ছুটির তালিকা:

১ মে, ২০২৩: মহারাষ্ট্র দিবস/মে দিবস উপলক্ষে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, কোচি, কলকাতা, মুম্বই, নাগপুর, পানাজি, পটনা এবং ত্রিভান্দ্রমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫ মে, ২০২৩: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৭ মে, ২০২৩: রবিবার

৯ মে, ২০২৩: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৩ মে, ২০২৩: সপ্তাহের দ্বিতীয় শনিবার

১৪ মে, ২০২৩: রবিবার

১৬ মে, ২০২৩: সিকিমে রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ মে, ২০২৩: রবিবার

২২ মে, ২০২৩: মহারাণা প্রতাপ জয়ন্তী উপলক্ষে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৪ মে, ২০২৩: কাজী নজরুল ইসলাম জয়ন্তী উপলক্ষে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ মে, ২০২৩: চতুর্থ শনিবার

২৮ মে, ২০২৩: রবিবার

Follow Us
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?