AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO: কোনও ঝক্কিই থাকল না, এবার ATM, UPI-র মাধ্যমেই তুলতে পারবেন EPFO-র টাকা

EPFO Update: শীঘ্রই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আনতে চলেছে ইপিএফও ৩.০। এতে ৮ কোটি ইপিএফও গ্রাহকদের সুবিধা হবে। ইপিএফও পোর্টাল আরও স্বচ্ছ ও কার্যকরী হবে।

EPFO: কোনও ঝক্কিই থাকল না, এবার ATM, UPI-র মাধ্যমেই তুলতে পারবেন EPFO-র টাকা
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Aug 27, 2025 | 4:23 PM
Share

নয়া দিল্লি: খোলনচে বদলাচ্ছে প্রভিডেন্ট ফান্ড। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবার প্রভিডেন্ট ফান্ড নতুন রূপে আসছে। শীঘ্রই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আনতে চলেছে ইপিএফও ৩.০। এতে ৮ কোটি ইপিএফও গ্রাহকদের সুবিধা হবে। ইপিএফও পোর্টাল আরও স্বচ্ছ ও কার্যকরী হবে।

জুন মাসেই ইপিএফও ৩.০ লঞ্চ হওয়ার কথা ছিল। পরে তা টেকনিক্যাল সমস্যার কারণে পিছিয়ে যায়। বর্তমানে ইনফোসিস, উইপ্রো, টিসিএসের মতো বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থা সিস্টেম আপডেটের কাজ করছে।

কী কী বদল আসবে ইপিএফও-তে?

এটিএম থেকে টাকা তোলার সুবিধা-

ইপিএফও ৩.০-তে প্রভিডেন্ট ফান্ডের টাকা সরাসরি এটিএম থেকে তোলা যাবে। আধার নম্বরের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।

ইউপিআই-র মাধ্যমে টাকা তোলা-

ইপিএফও ৩.০-তে ইমার্জেন্সিতে সরাসরি ইউপিআই ব্যবহার করেও টাকা তোলা যাবে পিএফ অ্যাকাউন্ট থেকে।

অনলাইন ক্লেম ও কারেকশন-

ইপিএফও গ্রাহকরা তাদের ব্যক্তিগত ডিটেইল ও ক্লেম অনলাইনেই ফাইল করতে পারবেন। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এই প্রক্রিয়া হবে।

ডেথ ক্লেমে দ্রুত সেটেলমেন্ট-

ইপিএফও-র নতুন ভার্সনে কোনও গ্রাহকের মৃত্যু হলে, তাদের ক্লেম সেটেলমেন্টের দ্রুত ব্যবস্থা করা হবে। যদি পিএফ অ্যাকাউন্ট হোল্ডারের সন্তান নাবালক হয়, তবে সেক্ষেত্রে গার্ডিয়ানশিপ সার্টিফিকেটের প্রয়োজন পড়ত, এবার সেই শর্ত তুলে দেওয়া হয়েছে।

এছাড়া ইপিএফও পোর্টালের ড্যাশবোর্ডেও পরিবর্তন করা হচ্ছে, যা গ্রাহকদের ব্যবহারে আরও সুবিধা হবে। ব্যালেন্স দেখা, ক্লেম সেটেলমেন্ট, পিএফ কন্ট্রিবিউশনের হিসাব দেখা সুবিধা হবে। আধার ভেরিফিকেশনের মাধ্যমে কেওয়াইসি আপডেট করা যাবে। চাকরি বদল করলে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতেও সুবিধা হবে।

Follow Us
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?